শিরোনাম
◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের টেস্ট কোচ আজহার মাহমুদ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টেস্ট দলের কোচিং মেয়াদ শেষ হয়েছে আজহার মাহমুদের। পিসিবির সঙ্গে সমঝোতার মাধ্যমে দায়িত্ব ছাড়ছেন সাবেক এই অলরাউন্ডার। তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত। তবে আগামী বছরের মার্চ–এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে সফরের আগে টেস্ট সূচিতে কোনো ম্যাচ না থাকায় এখনই কোচিং মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের জুনে পাকিস্তান টেস্ট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন আজহার মাহমুদ। এর আগে তিনি ২০২৪ সালের এপ্রিল থেকে পাকিস্তান দলের তিন সংস্করণে সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন। ---- টি- স্পোর্টস

সে সময় সাদা বলের দলে গ্যারি কার্স্টেন এবং লাল বলের দলে জেসন গিলেস্পির সঙ্গে কাজ করেন তিনি। দায়িত্ব নেওয়ার আগেই সেই মাসে একটি সাদা বলের সিরিজে অন্তর্বর্তীকালীন ভূমিকাতেও ছিলেন আজহার।

ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে আজহার মাহমুদের অধীনে পাকিস্তান খেলেছে মাত্র একটি টেস্ট সিরিজ। ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজ ১–১ ড্র করে সালমান আলি আগার দল।

দায়িত্ব ছাড়ার পর আজহার মাহমুদ বলেন, ‘নির্দিষ্ট একটি সময়ের জন্য আমাকে পিসিবি নিয়োগ দিয়েছিল। সেই সময়ে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এখন আমার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ভবিষ্যতে দলের সাফল্যের জন্য শুভকামনা জানাই।’

এটি ছিল পাকিস্তান দলের সঙ্গে আজহার মাহমুদের দ্বিতীয় মেয়াদ। এর আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত মিকি আর্থারের কোচিং স্টাফে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

বর্তমানে আজহার মাহমুদ আইএলটি–টোয়েন্টিতে শীর্ষে থাকা ডেজার্ট ভাইপার্স দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করছেন। এর আগে তিনি পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ ছিলেন এবং পাকিস্তান দলে যোগ দেওয়ার আগে ইংলিশ কাউন্টি সারে দলের সহকারী কোচের দায়িত্বও পালন করেন। 

ধারণা করা হচ্ছে, আবারও ফ্র্যাঞ্চাইজি লিগভিত্তিক কোচিংয়ে ফিরবেন তিনি।

আজহার মাহমুদের বিদায়ে পাকিস্তান জাতীয় দলের ব্যবস্থাপনায় পরিবর্তনের ধারাবাহিকতা অব্যাহত থাকল। ২০২১ সালের পর থেকে এটি হবে পাকিস্তান টেস্ট দলের অষ্টম প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া। 

এর মধ্যে বিভিন্ন সময়ে কোচিং কাঠামোতেও পরিবর্তন এসেছে—কখনো মোহাম্মদ হাফিজ ছিলেন টিম ডিরেক্টর, কখনো গ্রান্ট ব্র্যাডবার্ন কোচ থাকলেও টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন গ্যারি আর্থার। পিসিবির সামনে এবার নতুন করে টেস্ট দলের কোচ খোঁজার চ্যালেঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়