শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:১৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল শুরুর দিনে সূচিতে পরিবর্তন

আর মাত্র সপ্তাহখানেক পরই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের বিপিএল। তবে উদ্বোধনী দিনের ম্যাচগুলোর সময়ে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি আগে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী শুরু হবে বিকেল ৩টায়। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের বিরতি শেষে দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল ৪টা ৫০ মিনিটে, যা শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

দিনের দ্বিতীয় ম্যাচের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার কারণেই ম্যাচগুলোর সময়ে এই পরিবর্তন আনা হয়েছে। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়