শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার প্রিয়ান্দানার রেকর্ড, নি‌লেন এক ওভারে ৫ উইকেট  

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ডে নাম লেখালেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা। ১ ওভারে ৫ উইকেট শিকার করে ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছিলেন ২৮ বছর বয়সী এ পেসার।

কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্দোনেশিয়া। বালিতে অনুষ্ঠিত এই ম্যাচে দারুণ কীর্তি গড়েন প্রিয়ান্দানা। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার নজির নেই। সেই রেকর্ডই নিজের করে নিলেন প্রিয়ান্দানা। ---- ডেই‌লি ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৫ উইকেট নেওয়ার ঘটনা নেই। তবে এক ওভারে ৪ উইকেট নেওয়ার নজির আছে ১৪টি।

তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়ার নজির আছে দুটি। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনীর বিপক্ষে এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন আল আমিন হোসেন। ২০১৯-২০ মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এমন কীর্তি গড়েছিলেন অভিমন্য মিথুন।

কম্বোডিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছিল কম্বোডিয়া। জয়ের জন্য তাদের শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৬২ রান। কিন্তু এরপরই শুরু হয় প্রিয়ান্দানার তান্ডব। ১৬তম ওভারে নিজের প্রথম স্পেল করতে এসে সব হিসাব-নিকাশ ওলট পালট করে দেন তিনি।

প্রথম তিন বলে তিন উইকেট নেন প্রিয়ান্দানা। চতুর্থ নম্বর বলটি দেন ডট। পঞ্চম ও ষষ্ঠ বলে তুলে নেন আরও দুই উইকেট। মাঝে একটি দেন ওয়াইড। সব মিলিয়ে ১ ওভারে ১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন প্রিয়ান্দানা। ইন্দোনেশিয়া পায় ৬০ রানের জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়