শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় হাজা‌রে ট্রফি‌তে সূর্যবংশীর ৩৬ বলে সেঞ্চুরি, ৮৪ বলে ১৯০ রান

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশী আর রেকর্ড যেন সমর্থক শব্দ। আইপিএল, সৈয়দ মুশতাক আলী ট্রফি, যুব ওয়ানডে, যুব টেস্টের পর এবার বিজয় হাজারে ট্রফিতেও সেঞ্চুরি করলেন তরুণ এ ক্রিকেটার। তাতেই গড়েছেন বিশ্ব রেকর্ড।

বুধবার (২৪ ডি‌সেম্বর) বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের মুখোমুখি হয়েছিল সূর্যবংশীর বিহার। ---- ডেই‌লি ক্রিকেট 

রাঁচিতে হওয়া এই ম্যাচে অরুণাচলের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান ১৪ বছর বয়সী এ ক্রিকেটার। ৩৬ বলে তুলে নেন সেঞ্চুরি, থামেন ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে।

আর তাতেই গড়েছেন বিশ্ব রেকর্ড। ১৯৮৬ সালে ১৫ বছর ২০৯ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের জহুর এলাহি। তাকে টপকে এই কীর্তির মালিক এখন সূর্যবংশী।

৮৪ বলে খেলা ইনিংসটিতে ১৬ বাউন্ডারির পাশাপাশি ১৫টি ছক্কা মেরেছেন সূর্যবংশী। প্রথম পঞ্চাশ করতে ২৫ বল লেগেছে তার, সেঞ্চুরি পূর্ণ করতে সময় নেন আর মাত্র ১১ বল। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। সব মিলিয়ে চতুর্থ দ্রুততম। ২৯ বলে সেঞ্চুরি করে সবার আগে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক।

সূর্যবংশীর সামনে সুযোগ ছিল দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেওয়ার। ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের দখলে রেখেছেন নিউজিল্যান্ডের চ্যাড বোজ। তবে সেটি করতে পারেননি তরুণ এ ক্রিকেটার। ৮৪ বলে থামেন সূর্যবংশী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়