শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইং‌লিশ ক্রিকেটার‌দের মদ্পান বিতর্ক, ডাকেটসহ সতীর্থদের রক্ষার চেষ্টায় বেন স্টোকস  

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজে মাঠের বাজে পারফরম্যান্সে ধুঁকতে থাকা ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত হয়েছে মাঠের বাইরের বিতর্ক। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে মাঝের বিরতিতে দলের কিছু ক্রিকেটার অতিরিক্ত মদ্যপান করেছেন বলে বিভিন্ন খবর সংবাদমাধ্যমে এসেছে। এমন পরিস্থিতিতে দলের সব ক্রিকেটারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন অধিনায়ক বেন স্টোকস।

অস্ট্রেলিয়ার কাছে প্রথম তিন টেস্ট হেরে ইতোমধ্যে সিরিজ হেরে গেছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারের পর তৃতীয় টেস্টের মাঝের বিরতিতে কুইন্সল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর নুসায় ছুটি কাটাতে গিয়েছিলেন দলটির ক্রিকেটাররা। সেখানেই তাদের কর্মকান্ড তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। আলআউট স্পোর্টস

ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, সেখানে ক্রিকেটাররা টানা কয়েকদিন মদ্যপান করে সময় কাটিয়েছেন। এই ঘটনায় ইতোমধ্যে তদন্তের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডে ছেলেদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি।

এই ঘোষণা দেওয়ার পর বেন ডাকেটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে মদ্যপ অবস্থায় হোটেলে ফেরার পথ খুঁজতে দেখা যায় এই ওপেনারকে।

তবে এই ঘটনায় ডাকেটসহ পুরো দলকে আগলে রাখছেন স্টোকস। মেলবোর্ন টেস্টের আগে বুধবার সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বলেন, “বিভিন্ন প্রতিবেদন এবং যা কিছু এখন চারপাশে ছড়িয়ে পড়ছে, এমন অবস্থায় আমার মূল ভাবনা এখন আমার খেলোয়াড়রা।”

“এই পরিস্থিতি কীভাবে সামলাব, এটিই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার ভালোমন্দ দেখা, বিশেষ করে এই মুহূর্তে কয়েকজনের দেখভাল করা আপাতত আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

“আমি অবশ্যই তার (ডাকেট) কাছে গিয়েছি ও কথা বলেছি। পুরো প্রক্রিয়ায় পুরোপুরিভাবে সবটুকু পাশে থাকার কথা জানিয়েছি। এই দলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সিরিজের দুটি ম্যাচ এখনও বাকি আছে। এই দলের ভেতর তার প্রভাব অসাধারণ রকমের।

অতিরিক্ত মদপানের জন্য অতীতে বিপদে পড়েছিলেন স্টোকস নিজেও। ২০১৭ সালে ব্রিস্টলের একটি বারের বাইরে মারামারির ঘটনায় নিষিদ্ধও হয়েছিলেন তিনি। তাই নিজের অভিজ্ঞতা থেকেই তিনি জানেন, এই সময়টা একজন ক্রীড়াবিদের জন্য কতটা কঠিন।

“এই ধরনের ব্যাপার মানুষকে কীভাবে প্রভাবিত করতে পারে, সেটির বাস্তব অভিজ্ঞতা আমার নিজেরই আছে। আমি সবসময়ই আমার ক্রিকেটারদের নিজের সর্বোচ্চটা দিয়ে রক্ষা করব। আর এখানে, এই মুহূর্তে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে এটাই আমার প্রধান দায়িত্ব।

চলতি অ্যাশেজে ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না ডাকেটের। ৬ ইনিংসে ১৬ দশমিক ১৬ গড়ে রান করেছেন মাত্র ৯৭। কোনো ইনিংসে ৩০ রানও করতে পারেননি। তবে আগামী শুক্রবার মেলবোর্নে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টের একাদশে রাখা হয়েছে বাঁহাতি এই ওপেনারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়