শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল: টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম রয়্যালস, লড়বে নবাগত নোয়াখালী এক্সপ্রেসর বিপক্ষে

বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নবাগত ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। 

এই ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে চট্টগ্রামকে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী।

এর আগে দিনের প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে আসর শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষকে।

এবারই প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির নেতৃত্বে আছেন সৈকত আলী। অন্যদিকে মালিকানা জটিলতা কাটিয়ে মাঠে নামা চট্টগ্রাম রয়্যালসও জয়ের লক্ষ্যেই ব্যাট করতে নামছে।

চট্টগ্রাম রয়্যালস: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, তানভির ইসলাম, শেখ মেহেদী (অধিনায়ক), আবু হায়দার রনি, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, মাসুদ গুরবাজ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মির্জা তাহির বেগ।

নোয়াখালী এক্সপ্রেস: সৈকত আলী (অধিনায়ক), মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, ইহসানউল্লাহ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়