শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ওয়াকার ইউ‌নি‌সের ১৯৯৩ সা‌লে গড়া রেকর্ড ভাঙলেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক : ১৯৯৩ সালে পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস ন্যূনতম ৫০ উইকেট নিয়ে ৩০-এর নিচে স্ট্রাইকরেট ধরে রাখার একমাত্র বোলার ছিলেন। 

এখন সেই রেকর্ডে নাম লেখালেন স্টার্ক। শুধু তাই নয়, ওয়াকারের রেকর্ড ভেঙে এখন এক পঞ্জিকাবর্ষে সর্বনিম্ন স্ট্রাইকরেট ন্যূনতম ৫০ উইকেট নেয়া বোলার এখন এই অজি বোলার। --- সময়‌নিউজ

স্টার্ক ২০২৫ সালে টেস্টে ৫৫ উইকেট শিকার করেছেন ২৮.৩ স্ট্রাইকরেটে। যদিও এক্ষেত্রে বেশি ম্যাচ খেলেছেন এই অজি তারকা (১১), বিপরীতে ওয়াকার ৫৫ উইকেট নেন ৭ টেস্টে।

এদিকে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন পর্যন্ত শেন ওয়ার্নই রয়েছেন। ২০০৫ সালে ১৫ টেস্ট খেলে ৯৬ উইকেট পেয়েছিলেন অজি এই কিংবদন্তি স্পিনার।

চলমান অ্যাশেজে দারুণ ছন্দে আছেন মিচেল স্টার্ক। ৪ টেস্ট খেলে এরই মধ্যে ২৬ উইকেট নিয়েছেন তিনি। আর অস্ট্রেলিয়া এরই মধ্যে অ্যাশেজ ধরে রেখেছে। 

যদিও শেষ টেস্ট ইংল্যান্ডের কাছে হেরেছে অজিরা, তবে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে তারা। আগামী ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে অ্যাশেজের শেষ টেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়