শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন

স্পোর্টস ডেস্ক : আইএল টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর কেড়েছেন টাইগার এ পেসার। সেই সাথে স্লোয়ার আর কাটারে ব্যাটারদের করেছেন বিভ্রান্ত। তার দল দুবাই ক্যাপিটালসকে উঠিয়েছেন প্লে-অফে। তাতেই চলছে মোস্তাফিজ বন্দনা।

আবুধাবির এই লিগে খেলছেন সাকিব আল হাসান। কয়েকদিন আগে চলে এসেছেন তাসকিন আহমেদ। সব মিলিয়ে আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশ থেকে খেলেছেন তিন ক্রিকেটার। তবে মোস্তাফিজ ও তাসকিন ফিরে আসায় আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন শুধু সাকিব। --- ডেই‌লি ক্রিকেট

দেশে ফিরে রংপুর রাইডার্সের সাথে যোগ দিয়েছেন মোস্তাফিজ। ইতোমধ্যে তিস্তা পাড়ের দলটির সাথে সিলেটেও পৌছেছেন তিনি। সেখানেই তাকে ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা। সাকিব-তাসকিনদের বিপক্ষে আরব আমিরাতে খেলে কি বাংলাদেশের মতো পরিবেশ মনে হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে মোস্তাফিজ বলেন, ‘সবাই থাকলে তো... জাতীয় দলের শুধু দুই-তিনজন ক্রিকেটার নয়। সব সময় আরো বেশি ক্রিকেটার বিদেশের লিগে থাকলে তো ভালোই লাগে।

আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসকে জিতিয়ে এক ম্যাচে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় এখনো পর্যন্ত দুইয়ে তিনি। দুবাইয়ের ওয়াকার সালামখেইল ১৭ উইকেট নিয়ে শীর্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়