শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার অদ্ভুত সিদ্ধান্ত, বড় দায়িত্ব দিয়েও বিশ্বকাপের ঠিক আগে সরিয়ে দেওয়া হবে লা‌সিথ মালিঙ্গাকে

স্পোর্টস ডেস্ক : সাত ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদেরই প্রাক্তন ক্রিকেটারের উপর ভরসা করেছে শ্রীলঙ্কা। লাসিথ মালিঙ্গাকে বড় দায়িত্ব দিয়েছে তারা। তবে মাত্র এক মাসের জন্য সেই ভূমিকায় দেখা যাবে শ্রীলঙ্কার প্রাক্তন পেসারকে।

মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, মালিঙ্গা তাদের দলে স্বল্প সময়ের জন্য পরামর্শদাতা হিসাবে রয়েছেন। ১৫ ডিসেম্বর থেকে তাঁর কাজ শুরু হয়েছে। ১৫ জানুয়ারি পর্যন্ত সেই দায়িত্ব সামলাবেন তিনি। এই এক মাসের মধ্যে তাঁর কাজ হবে, বিশ্বকাপের জন্য দলের বোলিং আক্রমণকে মজবুত করা। --- আনন্দবাজার

এই ঘোষণার পর নতুন জল্পনা শুরু হয়েছে। যদি বিশ্বকাপের কথা মাথায় রেখে মালিঙ্গাকে দায়িত্ব দিল শ্রীলঙ্কা, তা হলে মাত্র এক মাসের জন্য কেন। ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপের সময়ও তাঁকে রাখা যেত। মালিঙ্গার মতো ক্রিকেটার দলের ডাগ আউটে থাকলে লাভ হত শ্রীলঙ্কার বোলারদেরই। ম্যাচের মাঝেও মালিঙ্গার পরামর্শ পেতেন তাঁরা। এক মাসে মালিঙ্গা কতটা কী করতে পারবেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার সোনার সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়েছিলেন মালিঙ্গা। সেই সময় ২০০৭ ও ২০১১ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। প্রথম বার অস্ট্রেলিয়া ও পরের বার ভারতের কাছে হেরেছিল তারা। ২০০৯ ও ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও রানার্স হয়েছিল তারা। ২০১৪ সালে জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পর থেকে বড় প্রতিযোগিতায় আর জয় পায়নি শ্রীলঙ্কা।

খেলা ছাড়ার পর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসাবে কাজ করেছেন মালিঙ্গা। অর্থাৎ, কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচ নিজেদের দেশেই খেলবে শ্রীলঙ্কা। ৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। ১২ ফেব্রুয়ারি ওমান, ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ১৯ ফেব্রুয়ারি জ়িম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপের বাকি তিন ম্যাচ খেলবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়