শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ১১:৩৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান

স্পোর্টস ডেস্ক : বুধবার (৩১ ডিসেম্বর) দেশের একটি ইংরেজি দৈনিকের প্রকাশিত প্রতিবেদনের নোয়াখালী এক্সপ্রেসের সহকারী কোচ নিয়াজের বিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ তোলা হয়। 

প্রতিবেদনে দাবি করা হয়, নিয়াজ খান নিজেকে এশিয়া কাপে আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন হিসেবে উপস্থাপন করেন। তবে বিষয়টি যাচাই করতে গেলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কর্মকর্তারা এমন কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। ---- সময়‌নিউজ

এই প্রসঙ্গে ক্রিকবাজকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘ইন্টেগ্রিটি ইউনিট বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং তারা কাজ করছে। বিষয়টি গোপনীয় হওয়ায় এর বেশি কিছু বলা সম্ভব নয়। তবে নিয়াজের চলাফেরা ও কার্যক্রম নিয়ে তারা নজর রাখছে।

বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের আইনি পরামর্শক ও লিগ্যাল টিমপ্রধান মাহিন এম রহমানও তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের কাছ থেকে তিনি নিশ্চিত হয়েছেন যে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
 
মাহিন বলেন, ‘আগের মৌসুমে নিয়াজ খান ঢাকা ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত ছিলেন। এখানে আরও কিছু সংযোগ রয়েছে, তবে এ মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।’
 
নিয়াজ খানের বিষয়টি নিয়ে বিসিবির আনুষ্ঠানিক অবস্থান আসার কয়েক ঘণ্টা আগেই বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জানান, ইন্টেগ্রিটি ইস্যুতে কোনো ধরনের ছাড় দেবে না বিসিবি।

তিনি বলেন, ‘আমরা প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ এবং টুর্নামেন্টের ইন্টেগ্রিটি— এই দুই বিষয়ে আমরা একচুলও ছাড় দিচ্ছি না। এই কারণেই ফ্র্যাঞ্চাইজি পাওয়ার পরও কিছু দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য বেদনাদায়ক হলেও, আমরা চাই বিপিএল যেন ফিক্সিং বা অনৈতিকতার অভিযোগ ছাড়াই সম্পন্ন হয়।

ইফতেখার রহমান জানান, অ্যালেক্স মার্শালের নেতৃত্বে একটি স্বাধীন ইন্টেগ্রিটি কমিটি কাজ করছে এবং ইতোমধ্যে একাধিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে— কিছু নির্দিষ্ট ব্যক্তি দলীয় পরিবেশে থাকতে পারবেন না। নিয়াজকে নিয়ে বিসিবি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার পালা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়