শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ১১:৫৫ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মিচেল মার্শের নেতৃ‌ত্বে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে অস্ট্রেলিয়া, স্কোয়া‌ডে নেই মি‌চেল স্টার্ক

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন ম্যাক্সওয়েল, হেড, কামিন্সরা। তবে এবারের বিশ্বকাপ সাব-কন্টিনেন্টালে হওয়ায় স্পিনারদের নিয়েই অস্ট্রেলিয়ার দল সাজানো হয়েছে।

স্কোয়াডে মূল স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুহনেম্যান। এছাড়াও, স্পিন অলরাউন্ডার হিসেবে ম্যাক্সওয়েল ছাড়াও রয়েছেন কুপার কনলি এবং ম্যাথু শর্ট।

এদিকে অস্ট্রেলিয়া দলে সবচেয়ে বড় চমক অভিজ্ঞ পেসার মিচেল স্টার্কের না থাকা। ২০২৪ সালের জুন মাসে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

স্পেন্সার জনসন ও বেন ডোয়ারশুইসের জায়গা হয়নি। এই দুই পেসারই দারুণ ছন্দে আছে চলমান বিগ ব্যাশে। এই দুই পেসারের জায়গায় অস্ট্রেলিয়ার স্কোয়াডে ডাক পেয়েছেন নাথান এলিস এবং জেভিয়ার বার্টলেট।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া রয়েছে 'বি' গ্রুপে। সেই গ্রুপে তাদের প্রতিপক্ষ—স্বাগতিক শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ওমান এবং জিম্বাবুয়ে। ১১ ফেব্রুয়ারি কলম্বোতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে।

অস্ট্রেলিয়া দল: 
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরুন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়