শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ১০:৫৯ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষদিকে রিয়াদের দাপট, সিলেটকে থামিয়ে জয় রংপুরের

সিলেট টাইটান্সের বিপক্ষে ১৪৫ রানের লক্ষ্য পাওয়ার পরও রংপুর রাইডার্সের জন্য ম্যাচটি কিছুটা কঠিন হয়ে উঠছিল। শেষ ৩০ বলে তাদের লক্ষ্য দাঁড়ায় ৪৯, রংপুর হারিয়ে ফেলেছিল ৪টি উইকেটও। মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিও ইনিংসে এই লক্ষ্য পূরণ হয় পরের ২৩ বলে, ৭ বল হাতে রেখে।

১৫তম ওভারে কাইল মেয়ার্স (২৯ বলে ৩১) বিদায় নেওয়ার পর রংপুর আর উইকেট হারায়নি। তাদের জয়টি ৬ উইকেটে। ১৫তম ওভারে আসে ১৩ রান, পরের ওভারে রিয়াদের ব্যাট থেকে ১৮-সহ আসে ১৯ রান। ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। মাহমুদউল্লাহ ইনিংস সাজান ৫ চার ও এক ছয়ে। তাকে ভালো সঙ্গ দেন খুশদিশ শাহও। পাকিস্তানি ব্যাটার ১১ বলে করেন ১৯ রান।

রংপুরের জয়ের পথটা সুগম করে দিয়ে যান লিটন কুমার দাস। ২৫ বলে তিনি খেলেন ৩৫ রানের ইনিংস। দাওভিদ মালান ২১ বলে করেন ১৯। সিলেটের হয়ে সাইম আয়ুব, খালেদ আহমেদ, নামুম আহমেদ ও ইথান ব্রুকস একটি করে উইকেট নেন।

এই জয়ে টেবিলের তিনে উঠে এল রংপুর। ৩ ম্যাচ তাদের পয়েন্ট ৪। দুইয়ে থাকা চট্টগ্রাম রয়্যালস ও চারে থাকা সিলেটের পয়েন্টও ৪ করে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রাজশাহী ওয়ারিয়র্স।

এর আগে রংপুর সিলেটকে থামিয়ে দেয় ১৪৪ রানে। পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট ‍তুলে নেয় তারা। দুই ওপেনার সাইম আয়ুব ও রনি তালুকদার আউট হন ভালো শুরুর পর। তিন নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ ৬ বলে করতে পারেন মাত্র ৪। সাইমকে আলি আল ইসলাম, মিরাজকে মোস্তাফিজুর ও রনি তালুকদারকে শিকার করেন ফাহিম আশরাফ।

দলীয় ৬৩ রানের মাথায় পারভেজ হোসেন ইমন বোল্ড হন মৃত্যুঞ্জয় চৌধুরীর ওভারে। ১৯ বলে এই ব্যাটার করেন ১৫ রান। এরপর আফিফ হোসেন ও ইথান ব্রুকসের ব্যাটে সিলেট সেই ধাক্কা সামলে উঠতে চেষ্টা করে। ৬৬ রানের জুটি গড়লেও সিলেটকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারেননি তারা। আফিফ ৩১ বলে ৪৬ রান করে মোস্তাফিজুরের বলে দাওভিদ মালানকে ক্যাচ দেন। তিনি ইনিংস সাজান ৪ চার ও এক ছয়ের মারে।

আগের ম্যাচে ২৪ বলে ৫০ রান করা আজমতউল্লাহ ওমরজাই আজ নেমেছিলেন ৭ নম্বরে। আজ হার তাণ্ডব চালাতে পারেননি তিনি। ৪ বলে ৬ করে ফাহিম আশরাফের ভেসে উঠা বলে উইকেটকিপারকে ক্যাচ দেন। ফিজ ও ফাহিম দুজনই নেন ৩টি করে উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়