শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:২১ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কেকেআর প্রতিক্রিয়া জানা‌লো মুস্তাফিজুর‌কে নিয়ে, বাংলাদেশি ক্রিকেটার কেনার ৯ কো‌টি ২০ লাখ  টাকা দিয়ে কী করবেন শাহরুখ খান?

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশের  পেস বোলার মুস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না। শনিবার সকালেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই নির্দেশ দেয় কলকাতা নাইট রাইডার্সকে। বোর্ডের নির্দেশ পাওয়ার পর সরকারি ভাবে প্রতিক্রিয়া জানাল শাহরুখ খানের কেকেআর। একই সঙ্গে প্রশ্ন তৈরি হয়েছে, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হলে কেকেআরের আর্থিক ক্ষতি হবে কিনা?

বোর্ডের নির্দেশের পেক্ষিতে একটি বিবৃতি প্রকাশ করেছেন কেকেআর কর্তৃপক্ষ। শিরোনামে লেখা হয়েছে, ‘‘কলকাতা নাইট রাইডার্স- দলের আপডেট।’’ মূল বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মওসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।  ----- আনন্দবাজার

ভারতীয় বোর্ডের নির্দেশ এবং পরামর্শ মেনে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, বিসিসিআই এক জন পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে কলকাতা নাইট রাইডার্সকে। 

এ ব্যাপারে বিস্তারিত তথ্য সময় মতো জানানো হবে।’’ কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছেন, বোর্ডের নির্দেশ পাওয়ার পরই তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন। দল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার বোলারকে। ফলে কেকেআরের ক্রিকেটার সংখ‌্যা ২৫ থে‌কে ক‌সে ২৪ হ‌লো।

শনিবার সকালে বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া জানান, ‘‘সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজ়ি কেকেআরকে একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।

আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে মুস্তাফিজুরকে কিনেছিলেন কেকেআর কর্তৃপক্ষ। তাঁকে ছেড়ে দিতে হওয়ায় কি আর্থিক ক্ষতি হবে কেকেআর কর্তৃপক্ষের? এই প্রশ্ন তৈরি হয়েছে বোর্ডের নির্দেশ জানাজানি হওয়ার পর।

নিয়ম অনুযায়ী, কেকেআরে কোনও আর্থিক ক্ষতি হবে না। প্রথমত, আইপিএল শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারকে। দ্বিতীয়ত, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হচ্ছে সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে। যা কেকেআর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই। শাহরুখের দল পুরো ৯ কোটি ২০ লাখ টাকা ব্যবহার করতে পারবে পরিবর্ত ক্রিকেটার নেওয়ার জন্য।

তাছাড়া চুক্তির শর্ত অনুযায়ী, মুস্তাফিজুরকে কোনও টাকা দিতে হবে না কেকেআর কর্তৃপক্ষকে। দলগুলির নিয়ন্ত্রণে নেই এমন ব্যতিক্রমী অক্রিকেটীয় কারণে কোনও ক্রিকেটারকে ছেড়ে দিতে হলে, সংশ্লিষ্ট দলের চুক্তি রক্ষার কোনও বাধ্যবাধকতা থাকে না। মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেকেআরের নয়। তারা শুধু বিসিসিআইয়ের সিদ্ধান্ত কার্যকর করেছে। তাই কোনও আর্থিক ক্ষতি স্বীকার করতে হবে না শাহরুখের দলকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়