শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজ ইস্যুতে জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি

আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়ানোর সুযোগ ছিলো মুস্তাফিজুর রহমানের। তবে ভারতজুড়ে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর টানা বিক্ষোভ ও চাপের মুখে বিসিসিআই-এর নির্দেশনায় আজ শনিবার(৩ জানুয়ারি) মুস্তাফিজকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে কেকেআর। এই নজিরবিহীন ঘটনার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে আজ রাত সাড়ে নয়টায় জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারত সরকারের নিরাপত্তা শঙ্কার অজুহাতে বিসিসিআই এই বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয়ার নির্দেশ দেয়। কেকেআর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিসিসিআই-এর নির্দেশনা ও অভ্যন্তরীণ আলোচনার পর মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং নীতিমালার আলোকে তারা বদলি ক্রিকেটার নেয়ার অনুমতি পেয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বিষয়টি নিয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো নথিপত্র হাতে পাননি। তিনি বলেন,‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই। আমরা আইসিসির অধীনে ইভেন্ট খেলি, আর মুস্তাফিজের বিষয়টি ছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সংক্রান্ত। আমরা এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাইনি। রাত সাড়ে নয়টায় আমাদের জরুরি সভা রয়েছে, এরপরই বিস্তারিত জানাতে পারব।’

প্রসঙ্গত, ক্রিকেটীয় বিষয়ে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের ফলে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের ক্রিকেটীয় সম্পর্কে বড় ধরনের ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়