শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১০:২৬ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট বোর্ড একদম ঠিক কাজ করেছে, মুস্তাফিজ বিতর্কে এবার বিসিসিআই-এর পাশে আজহার উ‌দ্দিন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী কেকেআর ছেড়ে দিয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটারকে। 

বোর্ডের এই সিদ্ধান্তের বীপরীত মেরুতে অবস্থান করছেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য মদনলাল। --- আজকাল

দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন আবার মুস্তাফিজুর-বিতর্কে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রশংসা করেছেন। 

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা তুলে ধরে আজহার বলছেন, ''বোর্ড খারাপ কিছু করেনি। বাংলাদেশে যা হচ্ছে তা ঠিক নয়। তবে খেলাধুলো সম্পূর্ণ আলাদা। বোর্ড বিদেশমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের  সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

কেকেআর তাঁকে ছেড়ে দেওয়ার পরে মুস্তাফিজুর নীরবতা ভেঙে বলেছেন, ''দল থেকে বাদ দেওয়া হলে কী করা যাবে?'' 

কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুরের সরে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশও সোচ্চার হয়েছে। একে বাংলাদেশ ক্রিকেটের অবমাননা বলেই মনে করা হচ্ছে। সে দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছেন। সুর চড়িয়ে তিনি বলেছেন, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার যেন বন্ধ করা হয়। 

দুই দেশের প্রাক্তন ক্রিকেটার থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িয়ে পড়েছেন  মুস্তাফিজুর বিতর্কে। ঢেউয়ের মতো আছড়ে পড়ছে তাঁদের মন্তব্য। দুই দেশের পরিস্থিতি ঘোরাল হচ্ছে। খেলার মাঠের যোগবিয়োগ আর স্পোর্টিংলি নেওয়া হচ্ছে না। তা খেলাধুলোর গণ্ডি অতিক্রম করে আছড়ে পড়ছে অন্যক্ষেত্রেও। যার প্রভাব পড়ছে  দুই দেশের সম্পর্কে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়