শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে নোয়াখালীর দুঃস্বপ্ন চলছেই, নাসুমের আগুনে স্পেলে সিলেটের জয়

প্রথমবারের মতো এবারের বিপিএলে খেলছে নোয়াখালী এক্সপ্রেস। তবে বিপিএলের যাত্রা সুখকর হচ্ছে না দলটির। একের পর হারে বিপর্যস্ত নোয়াখালী। টানা চতুর্থ হারের তেঁতো স্বাদ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে নোয়খালীকে ৬ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে সিলেট টাইটান্স। 

সোমবার (৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী। সিলেটের স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নোয়াখালী। তাদের মাত্র ২ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করেন। মাহিদুল ইসলাম অঙ্কন ৩২ বলে ২৫ ও হাবিবুর রহমান সোহান ১৬ বলে ১৮ রান করেন। 

চার ব্যাটার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। মাত্র ৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় নোয়াখালী। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন নাসুম। 

এতে মাত্র ৬১ রানে অলআউট হয়ে বিপিএলে সর্বনিম্ন দলীয় রানের তালিকায় চার নম্বরে জায়গা করে নেয় নোয়াখালী। এই তালিকায় ৪৪ রান করে সবার উপরে খুলনা, ২০১৬ সালে তাদের প্রতিপক্ষ ছিল রংপুর।

৬২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। ৫ বল খেলে মাত্র ১ রান করে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫৩ রান। তৌফিক খান আউট হন ৩২ রানে। পরের উইকেটে নেমে আফিফ হোসেন করেন মাত্র ২ রান। 

আর জাকির হাসান ফিরেছেন ২৪ রান করে। পঞ্চম উইকেটে আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী মিলে জয় নিশ্চিত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়