শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১০:৫৫ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর রাইডার্সের চমক, চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে

চলমান বিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে রংপুর রাইডার্স। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের সিংহাসন দখল করেছে দলটি। পঞ্চম ম্যাচে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে শীর্ষে উঠেছে সোহান-লিটনরা।

সোমবার (৪ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে রংপুরকে ১৭০ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় রংপুর।

লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু করতে পারেননি লিটন কুমার দাস। তিনি ৮ বলে ১০ রান করে আউট হন। এরপর ডেভিড মালানের সঙ্গে ইনিংস গড়তে থাকেন কাইল মায়ার্স। মাত্র ২৩ বলে ফিফটি তুলে নিয়ে ম্যাচে গতি এনে দেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে ফিফটির পরপরই ক্যাচ আউট হন তিনি।

তাওহীদ হৃদয়ও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১৫ বলে ১৭ রান করে ফিরেন এই ডানহাতি ব্যাটার। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ। ১২ বলে ২২ রান করে খুশদিল শাহ রান আউট হলেও মাহমুদউল্লাহর ১৯ বলে অপরাজিত ৩০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে সহজ জয় পায় রংপুর।

চট্টগ্রামের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম, তিনি নেন ৩টি উইকেট। এছাড়া আবু হায়দার ও আমের জামাল নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি চট্টগ্রামের ওপেনার নাঈম শেখ। তিনি ১৫ বলে ১৬ রান করে লেগ বিফোর উইকেটে কাটা পড়েন। মাহমুদুল হাসান জয়ও ব্যর্থ হন, ৭ বলে ১২ রান করে ফিরে যান।

তবে অন্য ওপেনার অ্যাডাম রোসিংটনের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি গড়ে দলকে এগিয়ে নেন হাসান নাওয়াজ। রোসিংটন ৩৩ বলে ফিফটি তুলে নেন এবং ২ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৪১ বলে ৫৮ রান করে আউট হন। দলীয় ৬ রান যোগ না হতেই তার পথেই ফেরেন নাওয়াজ। তিনি ৩ ছক্কা ও ২ চারে ৩৮ বলে ৪৬ রান করেন।

এরপর ২ বলে ১ রান করে আসিফ আলী আউট হলে ছন্দ হারায় চট্টগ্রাম। তবে শেষ দিকে ব্যাট চালান আমের জামাল। অধিনায়ক শেখ মেহেদীর ৭ বলে ১৩ রান ও আমের জামালের ১০ বলে অপরাজিত ১৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল রংপুর রাইডার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়