শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:৫৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। ইতোমধ্যে আইসিসি বরাবর চিঠি দিয়েছে বিসিবি। এখন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থা অপেক্ষা করছে আইসিসির উত্তরের। তবে বিশ্বকাপ যেখানেই হোক খেলতে প্রস্তুত আছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

ভারত ও শ্রীলঙ্কায় হবে এবারের বিশ্বকাপ। পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। এছাড়াও পাকিস্তান ফাইনালে উঠলে লঙ্কাতেই হবে সেই ম্যাচ। বাংলাদেশ ভারতে যেতে আপত্তি জানানোয় শ্রীলঙ্কায় হতে পারে টাইগারদের ম্যাচ। যদিও সেই সম্ভাবনা খুবই কম। কারণ বিশ্বকাপ শুরু হতে এক মাস বাকি। এতো কম সময়ে ভেন্যু পরিবর্তন করা প্রায় অসম্ভব। --- ডেই‌লি ক্রিকেট

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘জানি না কী হবে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। বেশ কিছু দিন আগে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছি। মানিয়ে নিতে সুবিধা হবে আশা করি তবুও। ভারতে বা শ্রীলঙ্কায় হোক আমরা প্রস্তুত। সবাই মুখিয়ে আছি খেলার জন্য। যেখানেই খেলা হোক।

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন সাইফউদ্দিন। নিজের সম্পর্কে পেস বোলিং এই অলরাউন্ডার বলেন, ‘জীবনে অনেক সংগ্রাম করতে হয়, হোক খেলোয়াড়ি জীবন বা ব্যক্তিগত জীবন। আগে ক্রিকেট নিয়ে অনেক বেশি চিন্তা করতাম। এখন কিছুটা সরে এসেছি। চেষ্টা করি নিজেকে ফিট রাখার, মন খুলে খেলার, যা হবার হবে। গত ৪-৫ মাস সবকিছু হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা রাখার, দলে অবদান রাখার।’

মূলত মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা। যার অংশ হিসেবে বাংলাদেশে সম্প্রচার করা হবে না আইপিএল। তবে এসব ব্যাপারে ফিজ হতাশ নন, বরং রিল্যাক্স আছেন বলে জানালেন সাইফউদ্দিন।

তিনি বলেন, সাইফউদ্দিন বলেন, ‘মুস্তাফিজ আমাদের সম্পদ। ওর সতীর্থ হতে পেরে আমরা গর্বিত। গত ম্যাচ রংপুরের বিপক্ষে খেলেছি, খেলা শেষে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ ওকে দেখে একদমই মনে হলো না। ও মনে হয় রিলাক্স। ও সবসময় যেমন গান শুনে, রিল্যাক্স থাকে। ওরকমই মনে হয়েছে। ও রিল্যাক্স আছে আমরা এত চিন্তা করে লাভ কী? আমরাও রিল্যাক্স!

  • সর্বশেষ
  • জনপ্রিয়