শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ ফেব্রুয়া‌রি অর্জুনের বিয়ে, তারিখ জানা‌লেন বাবা শচীন টেন্ডুলকার 

স্পোর্টস ডেস্ক : গত অগস্টে বান্ধবী সানিয়া চন্দোকের সঙ্গে বাগ্‌দান সেরেছেন অর্জুন টেন্ডুলকার। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শচিন টেন্ডুলকারের অলরাউন্ডার পুত্র। দুই পরিবারের সম্মতিতে চূড়ান্ত হয়ে গেল বিয়ের দিনও। আইপিএলের আগেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন শচিন-পুত্র।

আগামী ৫ ফেব্রুয়ারি সরকারি ভাবে শ্বশুর হতে চলেছেন শচিন। সে দিনই বাগ্‌দত্তা সানিয়াকে বিয়ে করবেন অর্জুন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলার আগেই শুভকাজ সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন গোয়ার অলরাউন্ডার। ৩ মার্চ থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। সচিন নিজে ঘনিষ্ঠ মহলে সুখবর দিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনই লেখা হয়েছে।

গত অগস্টে সানিয়া-অর্জুনের বাগ্‌দান হয়। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েক জন ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধু। মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সেই পরিবারের জামাই সচিন-পুত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়