শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১১:৫৯ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ৮ বলে ২৮, বোলিংয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এমনটাই দুর্দান্ত ছিলেন সিলেট টাইটান্সের মঈন আলী। দিনশেষে তার দলও পেয়েছে স্বস্তির জয়।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ১৬০ রানে থামে ঢাকা। স্বাগতিকরা পায় ২০ রানের জয়।

এদিন টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠান মোহাম্মদ মিঠুন। ঢাকা অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিস্কার, যতটা সম্ভব কম রানে সিলেটকে আটকে দেওয়া। তবে সেই কাজটা তার বোলাররা খুব ভালোভাবে করতে পারেনি। --- ডেই‌লি ক্রিকেট

প্রথমে ব্যাট করতে নেমে ঢাকাকে ভালো শুরু এনে দেন পারভেজ হোসেন ইমন ও তৌফিক খান তুষার। দুজনের ওপেনিং জুটিতে ৬.২ ওভারে ওঠে ৪৮ রান। তবে একপ্রান্তে ইমন আক্রমণাত্মক থাকলেও তৌফিক ছিলেন বেশ স্লো। ২১ বলে তোফিক ১৭ রান করে ফিরলে ভাঙে প্রথম উইকেট জুটি। আরেক ওপেনার ইমন খেলেছেন ২৪ বলে ৩২ রান করেছেন।

তিনে নামা আরিফুল ইসলামের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪ বাউন্ডারিতে ৩৮ রান। তবে সিলেট বড় সংগ্রহ পেয়েছে আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলীর কল্যাণে। ২৩ বলে ৩৩ রান করেন ওমরজাই। মঈন খেলেছেন ৮ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২৮ রানের ক্যামিও। ঢাকার হয়ে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন জিয়াউর রহমান।

জবাবে ব্যাট করতে নেমে ঢাকাকে ভালো শুরু এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুন। দুজনের ওপেনিং জুটিতে ওঠে ৫.৫ ওভারে ৫৬ রান। ১১ বলে ২৪ রান করা মামুনকে ফিরিয়ে সিলেটকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রুয়েল মিয়া।

তবে ঠিকই ফিফটি তুলে নিয়েছেন গুরবাজ। ৪৪ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রান করেছেন ডানহাতি এ ব্যাটার। নাসির হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী ফিরেছেন এক অঙ্কের ঘরেই। ১৪ বলে ১টি করে বাউন্ডারি ও ছক্কায় ২২ রান করেছেন সাইফ হাসান।

শেষের দিকে ঝড় তুলতে পারেননি মোহাম্মদ মিঠুন ও ইমাদ ওয়াসিম। তবে চেষ্টা করেছিলেন সাব্বির রহমান। কিন্তু তার ১৬ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস শুধু ঢাকার হারের ব্যবধান কমাতে পেরেছে।

সিলেটের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন সালমান ইরশাদ। সমান ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মঈন আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়