শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তাল ক্রিকেট বিশ্ব। বিশেষ করে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন ভারতের অনেকেই। তাদের মধ্যে অন্যতম তিরবনন্তপুরমের সাংসদ শশী থারুর। মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে বলে মনে করেছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসে এক নিবন্ধে থারুর লেখেন, ‘সামাজিক মাধ্যমের ক্ষোভকে শান্ত করতে তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। 

কূটনীতিতে যে আমরা এতটাই ভঙ্গুর, জাতির মর্যাদাহানি করে সেটা বোঝালাম। বেগুনি জার্সি পরা একজন বাঁহাতি পেসারের উপস্থিতিতে তা ওলটপালট হয়ে যেতে পারে সেটাও তার প্রমাণ। এটি আমাদের সভ্যতার আদর্শকে খাটো করে। আমরা এমন এক জাতি হিসেবে আচরণ করছি না যার মন এবং হৃদয় যথেষ্ট বড়।

থারুর তাঁর নিবন্ধে আরও লেখেন, ‘সীমান্তের ওপারে রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতার খবরের প্রতিক্রিয়া হিসেবে মোস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটারকে লক্ষ্যবস্তু করার সিদ্ধান্তটি খুবই দুর্ভাগ্যজনক। এতে আইপিএলের মূল চেতনা ক্ষুণ্ন হয়েছে। এই টুর্নামেন্টটি বিশ্বব্যাপী প্রতিভাবান ক্রিকেটারদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যখন বিসিসিআই কোনো খেলোয়াড়কে যাচাই করে নিলামের তালিকায় অন্তর্ভুক্ত করে, তখন তিনি একটি পেশাদার ব্যবস্থার অংশ হয়ে যান। 

বিসিসিআইয়ের মাধ্যমে যোগ্য বিবেচিত হওয়ার পর কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ায় সেই ফ্র্যাঞ্চাইজিকে শাস্তি দেওয়া বা কোনো খেলোয়াড়কে রাজনৈতিক কারণে বিদায় করতে বাধ্য করা টুর্নামেন্টের সততাকে খাটো করে।

মূলত বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগ তুলে কলকাতার স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবি তুলেছিল ভারতের বিভিন্ন সংগঠন। সেই দাবির পরিপ্রেক্ষিতে ফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। যা ভালোভাবে মেনে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে আপত্তি জানিয়েছে তারা। এমনকি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএলের সম্প্রচার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়