শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দ্রুততম ২৮ হাজার রান বিরাট কোহলির

স্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকারের আরও একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তি। একই সঙ্গে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।

রোববার বাদোরায় সিরিজের প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডের দেওয়া ৩০১ রানের লক্ষ্য তাড়ায় এই কীর্তি গড়েন কোহলি। টেন্ডুলকারের রেকর্ড নিজের করে নেওয়া ছাড়াও এদিন কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের মালিক এখন তিনি।

টেন্ডুলকারকে পেছনে ফেলতে কোহলির দরকার ছিল ২৫ রান। তিন সংস্করণ মিলিয়ে ২৮ হাজার রান স্পর্শ করতে কোহলির লাগল ৬২৪ ইনিংস। টেন্ডুলকারের লেগেছিল ৬৪৪ ইনিংস।

অন্যদিকে সাঙ্গাকারাকে পেছনে ফেলতে ৩৭ বছর বয়সী কোহলির দরকার ছিল ৪২ রান। ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৬৬৬ ইনিংসে ২৮ হাজার ১৬ রান করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সাঙ্গাকারা। তিনটি আন্তর্জাতিক ফরম্যাট মিলিয়ে ২৮ হাজার ৬8 রান করা কোহলির সামনে এখন কেবল আছেন ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৭৮২ ইনিংসে ৩৪ হাজার ৩৫৭ রান করা টেন্ডুলকার।

এদিন ৪৪ বলে অর্ধশতক স্পর্শ করে সেঞ্চুরির পথে ছিলেন কোহলি। কিন্তু ৯৩ রান করে মিড-অফে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। ম্যাচসেরার পুরস্কার পাওয়া ৯১ বলের ইনিংসটি সাজান ৮ চার ও এক ছক্কায়।

ওয়ানডেতে এটি কোহলির টানা পঞ্চম এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা সপ্তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস। কোহলির গড়ে দেওয়া ভিতে ৪ উইকেটে ও এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়