শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল  

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জয় পায় ২৬ রানে।

টস জিতে নেদারল্যান্ডস বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালে শুরুতেই বিপাকে পড়ে টাইগ্রেসরা। দুই ওপেনার দ্রুত ফিরে গেলে চাপের মুখে পড়ে দল। তবে এরপর দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস সামাল দেন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা। ---- ডেই‌লি ক্রিকেট

দুজনের গড়া গুরুত্বপূর্ণ জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ৫১ বলে অপরাজিত ৭৫ রান করেন, আর সোবহানা মোস্তারি খেলেন ধীরস্থির ৫৯ রান (৫৮ বল)। তাদের দৃঢ় জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি। নিয়মিত উইকেট হারিয়ে তারা থামে ৭ উইকেটে ১২৫ রানে। দলের পক্ষে স্টেরে ক্যালিস সর্বোচ্চ ২৩ বলে ৩১ রান করেন, আর ফিবি মলকেনবোয়ার যোগ করেন ২৪ বলে ২৮ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩টি উইকেট নেন, আর রিতু মনি শিকার করেন ২টি উইকেট। সব মিলিয়ে প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাসী এক জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়