শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ১৫ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে দেশের টুর্নামেন্ট, সিদ্ধান্তও তাদেরই, আইসিসির কিছু করার নেই: সাকিব

২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি না, সে নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এই অনিশ্চয়তার শুরু হয় চলতি মাসের শুরুতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হলে। সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলেছেন সাকিব আল হাসান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মোস্তাফিজের বাদ পড়াটা দুঃখজনক।

এবারের আইপিএল নিলাম থেকে ৯.২০ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে উগ্রবাদীদের হুমকির পর বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।  

এই বিষয়ে সাকিব বলেন, ‘অবশ্যই একজন একজন খেলোয়াড়ের দিক থেকে তো এটা খুবই হতাশাজনক। এরকম একটা বড় নিলাম হওয়ার পর খেলতে না পারা অবশ্যই দুঃখজনক একটা বিষয়।’

এরপরই সাকিব জানান, এই বিষয়ে বিসিবি বা আইসিসির কিছু করার ছিল না। তিনি বলেন, ‘এটা যে দেশে টুর্নামেন্ট হয় ঐ দেশেরই নিয়ম চলে। তাদের যখন যেটা ইচ্ছা করতে পারে। বিপিএলেও যদি দেখেন, জানি না সব রুলস রেগুলেশন পড়া আছে কি না… চুক্তির সময় এমন দেওয়া থাকে। বিসিবির অথোরিটি থাকবে যেকোনো সময় যেকোনো রুলস পরিবর্তন করার, যদি প্রয়োজন হয়। এরকম থাকে আমি যতদূর জানি। সে জায়গা থেকে মুস্তাফিজের কিছু করার ছিল না। মুস্তাফিজের কিছু করার নেই। এমনকি বিসিবিরও নেই, আইসিসিরও নেই।’

তবে বিসিসিআই বিষয়টাকে ভালোভাবে সামলাতে পারত বলে জানান সাকিব। তিনি বলেন, ‘যেহেতু এটা একটা ডমেস্টিক টুর্নামেন্ট। এখানে অন্য কারও হাত দেওয়ার ক্ষমতা নাই। এখানে তাদের যা ইচ্ছা করতে পারে। সেটা একটা দিক। দ্বিতীয়ত আমি মনে করি এটা ভালোভাবে হ্যান্ডেল করা যেত। সেটা কেন করেনি তা তাদের বিষয় বা তারাই ভালো বলতে পারবে। তবে মুস্তাফিজের জন্য খুবই হতাশাজনক।’ সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়