শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদপা‌নে মেসির ‘মাতলামি’তে বিরাট লাভ কোকা-কোলার, এই নেশায় নাম আ‌ছে রোনাল‌দোরও?

স্পোর্টস ডেস্ক : সমগ্র ফুটবলবিশ্ব তাঁর পায়ের জাদুতে মোহিত। তাঁকে একবার দেখার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পিছপা হন না ভক্তরা। ৩৮ বছর বয়সেও মাঠে নেমে ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করতে এতটুকু অসুবিধা হয় না লিওনেল মেসির। 

আবার সুযোগ পেলে মদের নেশায় চুরও হয়ে যান। আর তাতে বিরাট লাভ হল নরম পানীয় প্রস্তুতকারক সংস্থা ‘কোকা-কোলা’র। সেই সূত্রে নেটিজেনরা রোনাল্ডোর সঙ্গেও ফের তুলনা টানছেন মেসির। কীভাবে? ---- সংবাদপ্রতি‌দিন

ফুটবলার হিসাবে ফিটনেস ধরে রাখলেও মদ্যপানের অভ্যাস ছাড়েননি মেসি। 
বার্সেলোনা হোক বা আর্জেন্টিনা-দলের সাফল্য উদযাপন করতে গিয়ে সুরায় চুমুক দিতে দেখা গিয়েছে এলএমটেনকে। মদ্যপান করে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠা বেশ পছন্দ তাঁর। মদিরায় ডুবে গিয়ে যাবতীয় চিন্তাভাবনা ভুলে হালকা মেজাজে থাকাটাও বেশ উপভোগ করেন মেসি। তাই তো ‘মাতাল’ হওয়ার টিপস ফাঁস করতেও দ্বিধা করেন না। 

এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি সাধারণত ওয়াইন পছন্দ করি। তবে কখনও যদি তাড়াতাড়ি নেশা করতে চাই, তাহলে ওয়াইনের সঙ্গে একটু স্প্রাইট মিশিয়ে নিই। মেসির এই ‘টিপস’ নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা চলছে।

স্প্রাইট’ হল নরম পানীয় প্রস্তুতকারক সংস্থা ‘কোকা-কোলা’রই একটি ব্র্যান্ড। মেসির একটি সামান্য মন্তব্যেই তাদের বিরাট আর্থিক লাভ হল। মেসির ওই মন্তব্যের পর থেকে কোকা-কোলার শেয়ার ৫ শতাংশ বেড়েছে। 

বিভিন্ন সূত্র মাত্র খবর, এর ফলে গত কয়েকদিনে কোকা-কোলার বাজারমূল্য প্রায় ১২.৯ বিলিয়ন ডলার বেড়ে গিয়েছে। মজার বিষয়, মেসি আবার কোকাকোলারই প্রতিদ্বন্দ্বী সংস্থা পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। অথচ মেসি কি না, কোকা-কোলার ব্র্যান্ড দিয়েই মদ খাচ্ছেন!

আর এই বিষয়টায় নেটিজেনরা টেনে নিয়ে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। কেন? ২০২১-এ ইউরো কাপ চলার সময় সাংবাদিক সম্মেলনে কোকা-কোলার বোতল সরিয়ে রেখে জলের বোতল দেখিয়ে রোনাল্ডো বলে দেন, ঠান্ডা পানীয়র চেয়ে জল খাওয়া অনেক বেশি উপকারী। তাঁর এই আবেদনেই রাতারাতি ধাক্কা খায় মার্কিন কোম্পানির ব্যবসা। একলাফে শেয়ার বাজারে এর মূল্য অনেকটাই নেমে যায়। পর্তুগিজ মহাতারকার একটি বাক্যে ১০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যায় কোকা-কোলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়