শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৩ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফের ফেসবুক পোস্ট কী বার্তা দিচ্ছে?

পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপরীতে আজকের মধ্যে ক্রিকেটারদের মাঠে ফেরার আহ্বান জানানো হয়েছে। না হলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে এক ফেসবুক পোস্ট দিয়েছেন বোর্ডের আরেক ডিরেক্টর সঙ্গীতশিল্পী আসিফ আকবর।  

তিনি লিখেছেন, 'মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী- তাদেরকে বিদেশী কেউ হত‍্যা করেনি, হত‍্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশী এজেন্টরা। 

নেপথ‍্যের কুশীলবরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে। সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশী দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় একই রকম নৃশংসই থাকবে। এরা সংখ‍্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যে কোন সুযোগের সর্বোচ্চ ব‍্যবহার করে, বাংলার শেষ নবাব সিরাজ উদ্ দৌলা ইতিহাসের উ‍ৎকৃষ্টতম উদাহরণ। 

শেষে তিনি লেখেন, 

'সবার আগে বাংলাদেশ। 

ইনকিলাব জিন্দাবাদ।

বাংলাদেশ জিন্দাবাদ। 

ভালবাসা অবিরাম...'

তার এই পোস্টের সঙ্গে সরাসরি বিসিবির কার্যক্রম বা কোয়াবের কোনো কিছু জড়িত কিনা, জানা যায়নি। তবে, সম্প্রতি তিনি পরিচালক নাজমুলের পাশে দাঁড়িয়েছিলেন। তাকে খুব 'ভালো ও সৎ' মানুষ বলেও উল্লেখ করেছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়