শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস

স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচে হারের পর নেতৃত্বে পরিবর্তন এনেছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানকে সরিয়ে লিটন দাসকে অধিনায়ক করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক পরিবর্তনের বিষয়টি জানান রংপুর কোচ মিকি আর্থার।

দিন দুয়েক আগে সোহান আমার কাছে এসে বলেছে, সে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চায়। আমার মনে হয়েছে, সে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে চায়। --- অলআউট স্পোর্টস

সৌভাগ্যবশত জাতীয় দলের অধিনায়ককে আমরা পেয়েছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, টুর্নামেন্টের বাকি সময়টায় সে আমাদের নেতৃত্ব দেবে।

তারকায় ঠাসা দল নিয়ে এবারের বিপিএল শুরু করা রংপুর সবশেষ তিন ম্যাচেই হেরেছে। আট ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে তারা। শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিতের দৌড়ে এগিয়ে আছে তারাই।

এবারের আসরে এখন পর্যন্ত এক কথায় জঘন্য পারফর্ম করেছেন সোহান। টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে থাকা এই উইকেটকিপার-ব্যাটার ছয় ইনিংসে করেছেন মাত্র ৩০ রান। কোনো ইনিংসেই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ইনিংসটি হলো ৯ রানের।

অন্যদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্বে দিতে যাওয়া লিটন জানান, আপাতত তার সব মনোযোগ বিপিএলেই।

এই মুহূর্তে তো বিশ্বকাপের চিন্তা মাথায় নেই। যেহেতু একটা ফ্র‍্যাঞ্চাইজি হয়ে খেলছি। সম্পূর্ণ নিবেদন এখানে আমার ফ্র‍্যাঞ্চাইজির জন্যই থাকবে। তারা যখন নিজেদের ইচ্ছায় এই জিনিসটা চেয়েছে, ফ্র‍্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায়, আমার দায়িত্ব এটা গ্রহণ করা। আমার মনে হয়, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।”

ব্যাট হাতে এবারের বিপিএলে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি লিটন। ৮ ইনিংসে করেছেন ১৬২ রান, নেই কোনো ফিফটি।

রানে ফিরতে চেষ্টার কোনো কমতি নেই জানিয়ে রংপুরের নতুন অধিনায়ক বলেন, “ব্যাটসম্যান হিসেবে যখন খেলেছি, শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। অধিনায়ক হিসেবে আরেকটু দায়িত্ব বেশি থাকবে। ব্যাটিং করার সময় আমি শুধুই ব্যাটসম্যান। তখন আমার কাজটা থাকবে রান করার। চেষ্টা করব এখান থেকে শতভাগ করার।

শনিবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়