শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

লেভান্তেকে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : টানা দুই ম‌্যাচ হা‌রের পর আবার জ‌য়ের ধারায় ফির‌লো রিয়াল মা‌দ্রিদ। এ‌দিন বার্নাব্যুয়ে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে রিয়াল। ম্যাচে ৭০ শতাংশ বল ছিল রিয়ালের দখলে। যদিও প্রথম গোল আদায় করতে দ্বিতীয় হাফ পর্যন্ত অপেক্ষা করতে হয় আলভারো আরবেলোয়ার দলকে।

৫৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ডি বক্সে তাকেই আদ্রিয়ান দে লা ফুয়েন্তে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রিয়াল। আসরে ফরাসি ফরোয়ার্ডের গোল হলো ১৯টি।

এগিয়ে যাওয়ার পর আক্রমণ বাড়ায় রিয়াল। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। গিলেরের কর্নারে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অ্যাসেনসিও। এই গোলের দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে ব্যর্থ হন তিনি। গোলের সুযোগ ছিল লেভান্তেরও, তবে গোল করতে পারেনি তারা।

২০ ম্যাচে ১৫ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। ১ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়