শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি নবায়ন করতে চান না প্রধান নির্বাচক গাজী আশরাফ

জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেনের মেয়াদ শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছেন, নতুন করে আর চুক্তি নবায়ন করতে চান না।

তবে একটি সূত্র জানিয়েছে, বিসিবি তাঁকে আরও দু-তিন মাস দায়িত্ব পালনের অনুরোধ করেছে। অল্প সময়ের জন্য হলে দায়িত্ব চালিয়ে যেতে আপত্তি নেই গাজী আশরাফেরও। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

গাজী আশরাফের সঙ্গে দীর্ঘ মেয়াদে নতুন চুক্তি হবে কি না, হলেও সেটি কত দিনের জন্য, জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাস শেষ হলে তাঁর মেয়াদ শেষ হবে। তখন বোর্ডের চাওয়া ও তাঁর ব্যক্তিগত ইচ্ছা মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

অবশ্য বিসিবি চাইলেও লম্বা সময়ের জন্য আর প্রধান নির্বাচকের দায়িত্ব নেবেন না গাজী আশরাফ। আগামী বছরের শুরু থেকে তিনি ব্যক্তিগত কাজে পুরোপুরি ব্যস্ত থাকবেন। এ বছরের বাকি ১০ মাসের মধ্যেও একটা বড় সময় দেশের বাইরে থাকবেন বলেও বিসিবিকে দেওয়া চিঠিতে জানিয়েছেন প্রধান নির্বাচক।

আজ মুঠোফোনে প্রথম আলোকে গাজী আশরাফ বলেন, ‘আমার জন্য কোনো লম্বা চুক্তিতে যাওয়া সম্ভব নয়। যদি আমার সীমিত সক্ষমতার মধ্যে বোর্ডের কোনো সাহায্য দরকার হয়, আমি তা করতে পারি, নয়তো আমি চলে যাওয়ার (দায়িত্ব ছাড়ার) জন্য তৈরি আছি।’ লম্বা সময়ের জন্য চুক্তি না বাড়াতে চাওয়ার অন্য একটি যুক্তিও দিলেন তিনি, ‘আমার মনে হয়, একই পদে লম্বা সময় না থাকার একটা সংস্কৃতি তৈরি হওয়া দরকার।’

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ। তাঁর বোর্ড পরিচালকের মর্যাদা ও সুযোগ-সুবিধা দিয়েই তাঁকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছিল নাজমুল হাসানের তৎকালীন বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়