শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এ‌শিয়া কা‌পে মাল‌য়ে‌শিয়া‌কে হা‌রি‌য়ে গ্রুপ সেরা বাংলাদেশ এ’ দল 

স্পোর্টস ডেস্ক : দুর্দ্ন্ত ছ‌ন্দে বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের খে‌লোয়াড়রা। এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এ দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ নারী এ' ক্রিকেট দল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংককে মালয়েশিয়া নারী ক্রিকেট দলকে ৯০ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পে‌য়ে‌ছে তারা। 

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তেরদথাই ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ গড়ে দলটি।

ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লতা মন্ডল। তিনি ৪৪ বলে ৪৮ রানের দারুণ ইনিংস খেলেন। এছাড়া শারমিন সুলতানা ২৫ বলে মূল্যবান ৩০ রান করেন। অধিনায়ক ফাহিমা খাতুনও ২৯ রানের কার্যকর ইনিংস খেলে দলের সংগ্রহকে লড়াকু পর্যায়ে নিয়ে যান।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত ও ধারালো আক্রমণে তারা কোনো জুটি গড়ে তুলতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে মাত্র ৬১ রানেই থামে তাদের ইনিংস।

বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফাতেমা জাহান, তিনি ১০ রানে ৩ উইকেট নেন। এছাড়া শরিফা খাতুন ১৩ রানে ২ উইকেট তুলে নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

গ্রুপ সেরা হওয়ায় এখন শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ নারী ‘এ’ দল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান নারী এ ক্রিকেট দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়