শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১২:০০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

স্যামসনের দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক : জিতলে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের সেমিফাইনাল, হারলেই বাদ! এমন সমীকরণ মাথায় রেখে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত মু‌খোম‌খি হয়। স্বাগতিক দর্শকদের সামনে ক্যারিবিয়ানদের বিপক্ষে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদভরা। তাতেই সেমিফাইনালে উঠেছে ভারত।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে ভারত।

ইডেন গার্ডেন্সে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ দেখেশুনে খেললেও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন রোস্টন চেজ। দুজনের ওপেনিং জুটিতে ওঠে ৬৮ রান। ৩৪ বলে ৩৩ রান করে হোপ ফিরলে ভাঙে সেই জুটি।

একটু পর থামেন চেজও। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪০ রান। তিনে নামা শেমরন হেটমায়ার তুলেছিলেন ঝড়। ১২ বলে খেলেছেন ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ২৭ রানের ইনিংস।

শেষের দিকে ভারতীয় বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। ৩৫ বলে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৭৬ রান। ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন পাওয়েল। হোল্ডারের ব্যাট থেকে এসেছে ২২ বলে অপরাজিত ৩৭ রান।

ভারতের হয়ে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন অভিষেক শর্মা। ১১ বলে ১০ রান করে ফেরেন ভারতীয় ওপেনার। তিনে নামা ইশান কিষানও ফিরেছেন দ্রুত।

তবে দারুণ ব্যাটিং করেছেন সঞ্জু স্যামসন। ক্যারিবিয়ান বোলারদের কোনো পাত্তা দেননি তিনি। মেরেছেন একের পর এক বাউন্ডারি ও ছক্কা। স্যামসনকে দারুণ সঙ্গ দিয়েছেন সূর্য, তিলক ও হার্দিক।

চাইলে আক্ষেপ করতেই পারেন স্যামসন। একটুর জন্য পাননি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি। দিনশেষে ৫০ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন ভারতীয় ওপেনার। হার্দিকের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ১৭ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়