শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:২৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃ‌ষ্টি‌তে আজ‌কের সে‌মিফাইনাল খেলা বা‌তিল হ‌লে কপাল পুড়বে ভার‌তের

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষ। চারটি দল সেমিফাইনালের টিকিট পেয়েছে। দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের প্রথম সেমিফাইনাল বুধবার ইডেনে অনু‌ষ্ঠিত হয়।

দ্বিতীয় সেমিফাইনালের বল গড়াবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারতের মুখোমুখি ইংল্যান্ড।

আইসিসি জানিয়েছে, বৃষ্টি বা অন্যান্য কারণে খেলা বন্ধ হলে রিজার্ভ ডে রয়েছে। নক আউট ম্যাচে দুই ইনিংসে কমপক্ষে ১০ ওভার খেলা হতেই হবে। নির্ধারিত দিনে খেলা শেষ না হলে অতিরিক্ত ৯০ মিনিট খেলার সুযোগ দেওয়া হবে।

এরপরেও খেলা সম্ভব না হলে, রিজার্ভ ডেতে বাকি অংশ খেলা হবে, যেখানে ১২০ মিনিট সময় বরাদ্দ করা আছে। নির্দিষ্ট দিনে এক ওভারও খেলা না হয়, তবে রিজার্ভ ডেতে খেলা শুরু হবে আবার প্রথম থেকে। 

যদি সব কিছুই ব্যর্থ হয়, তাহলে সুপার এইটের পয়েন্ট টেবিলের ভিত্তিতেই ফাইনালিস্ট নির্ধারিত হবে। সেই পরিস্থিতিতে গ্রুপের শীর্ষে থাকা দলগুলোই সুবিধা পাবে। 

এই নিয়ম অনুযায়ী, প্রথম সেমিফাইনাল থেকে দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বিজয়ী হিসেবে ফাইনালে উঠবে।  ফাইনাল হবে ৮ মার্চ। বল গড়াবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়