শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১২:১৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের কা‌ছে হারতে না চাইলে বাবর আজম‌কে পা‌কিস্তান দ‌লে খেলান : আহমেদ শেহজাদ 

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপ ব্যর্থতার পর টাইগারদের বিপক্ষে সিরিজকে পাখির চোখ করেছে দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষকরা। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে কেমন একাদশ খেলানো উচিত তা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন তারা।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখনই প্রস্তুতি শুরু করে দেওয়ার তাগিদ দিয়েছেন আহমেদ শেহজাদ। সেই পরিকল্পনায় বাবর আজমকে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। -- ডেই‌লি ক্রিকেট

জিও নিউজের এক অনুষ্ঠানে শেহজাদ বলেন, ‘২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেন। বাবরকে হেয় করবেন না বা সবকিছুর জন্য তাকে দায়ী করবেন না। সব দোষ বাবরের না, সব খারাপ তার জন্য হয়নি।

বাবরকে পাকিস্তানের ওয়ানডের সেরা ব্যাটার উল্লেখ করে শেহজাদ বলেন, ‘বাবর আজম আপনার সেরা ওয়ানডে ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে তাকে বাদ দেবেন না। ওয়ানডে তো আপনাকে জিততে হবে। বাংলাদেশের বিপক্ষে কি পরাজয়ের পরিকল্পনা আপনাদের? বাবর আজম (বাংলাদেশে) না গেলে আপনি কিভাবে জিতবেন? ওয়ানডেতে বাবরই পাকিস্তানের নাম্বার ওয়ান খেলোয়াড়, সবচেয়ে বেশি রান করে।

বাংলাদেশকে ভালো দল বলে মন্তব্য করেছেন শেহজাদ। পাকিস্তানকে টাইগাররা চ্যালেঞ্জ জানাবে বলে মনে করেন তিনি। সেই সাথে বাংলাদেশের কন্ডিশন কঠিন হবে বলেও ক্রিকেটারদের হুশিয়ার করে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

শেহজাদ বলেন, ‘ওদের (বাংলাদেশ) ভালো দল। ওরা আপনাকে চ্যালেঞ্জ জানাবে। সেখানে কন্ডিশন কঠিন হবে, আর দল হিমশিম খেতে পারে। ওখানে অভিজ্ঞ খেলোয়াড় দরকার। এমন খেলোয়াড় দরকার যিনি এক প্রান্ত আগলে রেখে খেলতে পারবেন এবং আগেও বাংলাদেশে পারফরম্যান্স করেছেন। তাই বাবর আজমের বাংলাদেশে যাওয়া খুব খুব গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের বিপক্ষে জিততে হলে অবশ্যই বাবরকে নিয়ে যেতে হবে বলেও অভিমত শেহজাদের। তার মতে, ‘আপনি বাংলাদেশের বিপক্ষে হারতে পারেন না, এটা মনে রাখতে হবে। তাই অবশ্যই বাবরকে নিয়ে যেতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়