শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের দল গঠ‌নে আজেবাজে সিদ্ধান্ত কে নিচ্ছে?: ‌মোহাম্মদ ইউসুফের প্রশ্ন 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল গতকাল (বুধবার) ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে নেই বাবর আজম-সাইম আইয়ুবের মতো ক্রিকেটার। অথচ সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ৬ জন। তাতেই শুরু হয়েছে সমালোচনা। এবার তাতে যোগ দিলেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। শুধুমাত্র সাহিবজাদা ফারহান ব্যতিত প্রত্যেকেই ছিলেন ব্যর্থ। সেই দলে ছিলেন বাবর আজম ও সাইম আইয়ুবও। কিন্তু টি-টোয়েন্টির পারফরম্যান্সের কারণে ওয়ানডে স্কোয়াডে সুযোগ হয়নি তাদের। অথচ এই ফরম্যাটে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেরা ক্রিকেটার এই দুজন।

এই প্রসঙ্গে ইউসুফ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমকে নেওয়াটাই ছিল অবাক করার মতো। এবার তাকে বাদ দেওয়া হয়েছে। যদি তাকে বাদ দেওয়াটা কেবল বিশ্রামের ব্যাপার না হয়, তাহলে ব্যাপারটা চমকে দেওয়ার মতোই। এসব আজেবাজে সিদ্ধান্ত কে নিচ্ছে?

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। চোটের কারণে নেই ফখর জামান। তবে দলে জায়গা করে নিয়েছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তরুণ ৬ ক্রিকেটারকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সাহিবজাদা ফারহান ছাড়া আর্ন্তজাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই বাকি ৫ জনের। তারা হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ ও শামাইল হোসেন। আগামী ১১ মার্চ প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ ১৩ ও ১৫ মার্চ। প্রতিটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়