শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পের ফাইনা‌লে বড় রান কর‌তে টসে জিতলে ব‌্যা‌টিং নে‌বেন ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক : মেগা ফাইনালের আগে পিচ নিয়ে জোর চর্চা চলছে। এবার সেই বিতর্ক থামিয়ে দিলেন সূর্যকুমার যাদব। স্পষ্ট জানিয়ে দেন, তাঁর দল যেকোনো পিচে খেলতে তৈরি। মাটির রং যাই হোক না কেন। শোনা যায়, ভারতীয় টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে বদলানো হয়েছে পিচ। 

এবার যাবতীয় চর্চা বন্ধ করে দেন স্কাই। জানান, চলতি বিশ্বকাপে লাল এবং কালো মাটির পিচে ভাল খেলেছে ভারতীয় দল। তবে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে দাবি করেন, তিনি এখনও ভালভাবে পিচ দেখেননি। সূর্যকুমার বলেন, 'আমি এখান থেকে গিয়ে পিচ দেখব। 

ড্রেসিংরুম থেকে সরাসরি সংবাদ সম্মেলনে এসেছি। আমাদের কয়েকজন প্লেয়ার এবং স্টাফ মেম্বার মাঠে আছে। দেখব আমরা শ‌নিবার কী ধরনের পিচে খেলব। আমাদের ফাইনাল খেলতেই হবে। যে মাটির পিচ হোক না কেন। 

এই টুর্নামেন্টে আমরা লাল এবং কালো মাটির পিচে খেলেছি। দুই ধরনের পিচেই আমরা ভাল খেলেছি। তাই আমাদের পিচ নিয়ে কোনও সমস্যা নেই।

বিগ ফাইনালে অধিকাংশ সময় অত্যধিক মানসিক চাপ এড়াতে টসে জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়করা। বোর্ডে বড় রান খাড়া করে বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায়। চলতি বিশ্বকাপে অধিকাংশ ম্যাচে প্রথমে ব্যাট করে জিতেছে ভারত। 

মাত্র দু'বার রান তাড়া করতে হয়েছে। তারমধ্যে একবার হেরেছে, একবার জিতেছে। ফাইনালে টসে জিতলে কী করতে চাইবেন সূর্য? নির্দিষ্ট কিছু জানাতে চাননি। দাবি করেন, দুই ক্ষেত্রেই ভারত জিতেছে। 

সূর্যকুমার বলেন, 'আমরা দুটোর জন্যই তৈরি। আমরা রান তাড়া করেও জিতেছি। আমরা প্রথমে ব্যাট করেও জিতেছি। নিউজিল্যান্ড ট্যাকটিক্যাল দল। ওরা প্ল্যানমাফিক খেলে। আমরা নিজেদের ক্রিকেটে ফোকাস করছি। ভাল ক্রিকেট খেলতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়