শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১২:১৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচের শুরুটা দুর্দান্ত হলো। কিন্তু গোল হজমের পর যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠল ম্যানচেস্টার সিটি, তার জবাব ছিল না নিউক্যাসলের। ওমার মার্মুশের জোড়া গোলে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল উঠল পেপ গুয়ার্দিওলার দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৩-১ গোলে জিতেছে সিটি। হার্ভি ভার্নসের গোলে পিছিয়ে পড়ার পর, সফরকারীদের সমতায় ফেরান সাভিনিয়ো। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন মামুর্শ। চলতি মৌসুমে এর আগেও এই দুই দলের দেখা হয়েছে চারবার।  ---- বি‌ডি‌নিউজ

গত নভেম্বরে লিগে প্রথম দেখায় নিউক্যাসলের মাঠে ২-১ গোলে হেরেছিল সিটি। এরপর জানুয়ারির মাঝামাঝি ও ফেব্রুয়ারির শুরুতে লিগ কাপে সেমি-ফাইনালের দুই লেগেই জিতে আগের ক্ষতে প্রলেপ দেয় তারা। সেই ধারাবাহিকতায় ফেব্রুয়ারির শেষ ভাগে লিগের ফিরতি দেখায়ও জয় পায় গার্দিওলার দল।

এদিনই আরেক ম্যাচে দ্বিতীয় স্তরের দল রেক্সহ্যামকে ৪-২ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে চেলসি। দিনের প্রথম ম্যাচে, তৃতীয় স্তরের দল ম্যান্সফিল্ড টাউনকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখে আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়