শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৮ সালের অলিম্পিক গেমস খেল‌বেন নোভাক জকোভিচ 

স্পোর্টস ডেস্ক : চোট ও অফফর্মের কারণে সময়টা ভালো যাচ্ছেনা কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচের। চলতি বছরে অস্ট্রেলীয় ওপেনে কার্লোস আলকারাসের কাছে হারের পরেই তার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল।

তবে এখনই থেমে যেতে চান না বলে জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।  দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে তার এবং নিজের স্বর্ণ রক্ষা করতে চান ২০২৮ সামার অলিম্পিকে।

স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) ইন্ডিয়ান ওয়েলস ওপেনের দ্বিতীয় রাউন্ডে কামিলকে হারানোর পর সাংবাদিকদের তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

সার্বিয়ান টেনিস কিংবদন্তি বলেন, ২০২৪ সামার অলিম্পিকে কার্লোস আলকারাজকে হারিয়ে স্বর্ণপদক জেতা তার দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্রীড়া সাফল্য। এখনও অনেক সময় বাকি। আমার বয়স এবং ক্যারিয়ারের এই পর্যায়ে প্রতিটি বছর অন্যদের তুলনায় অনেক দীর্ঘ মনে হয়।

কিন্তু আমি চেষ্টা করব। অলিম্পিকে খেলা আমার বড় অনুপ্রেরণার একটি। ’

অলিম্পিক একক টেনিসে টানা দুইবার স্বর্ণপদক জয়ের কীর্তি এখন পর্যন্ত কেবল আন্ডি মারের। জোকোভিচ ২৪টি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি ২০০৮ সামার অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়