শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৯:২১ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ শেষ, এবার শুরু হ‌বে আইপিএল ম‌হোৎসব

স্পোর্টস ডেস্ক : ভারত জুড়ে এখন ক্রিকেট উন্মাদনা তুঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনায় মেতেছি‌লো গোটা দেশ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে বিশ্বসেরার লড়াই। আর এই আবহের মধ্যেই বড় ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

জানা গিয়েছে, আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যদিও এখনও পর্যন্ত প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। প্রথমে ২৬ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

এখনও নিশ্চিত নয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচ তাদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে কি না। তবে সম্ভাবনা রয়েছে যে, এবারের আইপিএলের ফাইনাল আয়োজন করা হতে পারে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই সঙ্গে প্লে-অফের একটি ম্যাচও সেখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুতে পাঁচটা হোম ম্যাচ খেলবে আরসিবি। 

বিশ্বকাপ ফাইনা‌লের ২০ দিন পরই শুরু হবে আইপিএলের নতুন মরশুম। জানা গিয়েছে, এবারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ৩১ মে।

তবে এখনও সূচি ঘোষণা না হওয়ার পিছনে অন্য একটি কারণও থাকতে পারে। মার্চ থেকে মে মাসের মধ্যে দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদিও এখনও সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। নির্বাচন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিকে মাথায় রেখেই সম্ভবত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে সময় নিচ্ছে বিসিসিআই। -- আজকাল

ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষা করছেন শুধু আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণার। কারণ বিশ্বকাপের উত্তেজনা কাটতে না কাটতেই শুরু হতে চলেছে ক্রিকেটের আর এক মহোৎসব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়