শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের বোলারের ইতিহাস, ৫ বলে ৫ উইকেট শিকার 

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের পাতায় নাম লেখালেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র‍্যান্ডেল। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫৪ বছরের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়েছেন এই পেসার।

প্রথম শ্রেণি, লিস্ট এ ক্রিকেট ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩০টির বেশি ম্যাচ খেলা র‍্যান্ডেলের এখনো নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেক হয়নি। সেই র‍্যান্ডলই গড়লেন ইতিহাস।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও নর্দান ডিস্ট্রিক্টসের ম্যাচ রেকর্ড গড়েন র‍্যান্ডল। সেন্ট্রালের হয়ে মাঠে নেমেছিলেন এই পেসার। নর্দার্নের ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে হিনরি কুপারকে বোল্ড করেন র‍্যান্ডল। 

এরপরের ওভারে আক্রমণে এসে কিউই এ পেসার প্যাভিলিয়নে ফেরান জিত রাভালকে। ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে র‍্যান্ডলের শিকার জো কার্টার, রবি ও’ডোনেল ও ক্রিস্টিয়ান ক্লার্ক।

র‍্যান্ডলের আগুনে বোলিংয়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল। ১১ ওভারে ২৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন র‍্যান্ডল। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেরা বোলিং ফিগার ৪৫ রানে ৬ উইকেট।

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন র‍্যান্ডল। তিনি বলেন, আমি সত্যিই অবাক হয়ে গেছি। অনুভূতিটা দারুণ ছিল- একদম অবিশ্বাস্য, যেন নিজেকে চিমটি কেটে দেখার মতো মুহূর্ত। আমি শুধু মাথা ঠান্ডা রেখে একই জায়গায় বল ফেলতে চেষ্টা করছিলাম। হ্যাটট্রিক হয়ে যাওয়ার পরেও একই কাজ করেছি, একই জায়গায় বল রাখার চেষ্টা করেছি।’

র‍্যান্ডল আরও বলেন, ‘এটা যে প্রথম-শ্রেণির ক্রিকেটে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা বিশ্বে প্রথম- আমি সত্যি জানতাম না। এটা সত্যিই অসাধারণ। সত্যি বলতে, এই মুহূর্তে আমার বলার মতো তেমন কোনো শব্দ নেই। আমি শুধু মুহূর্তটা উপভোগ করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়