শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১১:২৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান কোচ মাইক হেসন সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘অতীতের চেয়ে এবার বেশি ঘাস দেখতে পেলাম। মাঝখানের ওভারগুলোতে স্পিনে ভরসা করা লাগতে পারে। সেক্ষেত্রে উইকেট নেওয়ার সুযোগও তৈরি হবে। সবই আসলে নির্ভর করছে উইকেট কেমন হয় তার ওপর।

এরপর এবারের উইকেট ভালো দাবি করে হেসন বলেন, ‘হ্যাঁ, এবার উইকেট আগের চেয়ে অনেক ভালো। দুর্ভাগ্যবশত অনেক দিন ধরেই এখানে ভালো পিচ পাওয়া যায়নি। বিপিএলে দেখেছি ভালো পিচ ছিল। উইকেটে অনেক ঘাস ছিল। ব্যাট ও বলের মধ্যে জেনুইন কন্টেস্ট হয়েছে। আশা করি দুই দলই উপকৃত হবে।

এদিকে উইকেট নিয়ে টাইগার কোচ ফিল সিমন্সও আশাবাদী, ‘উইকেট এখন ভালোই লাগছে। বিপিএলের শেষদিকে বা ২ দিন আগেও এখানে যে খেলা হলো, ভালো উইকেট মনে হচ্ছে এখন। ক্রিকেটাররা এটাই চায়, ভালো উইকেটে খেলতে চায়। এবার তা-ই আছে বলে মনে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়