শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

হোমগ্রাউ‌ন্ডে ২০২৮ বিশ্বকাপের শি‌রোপা জয় কর‌তে চায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক সমাপ্তির পরও নিউ জিল্যান্ডের তরুণ দল ঘুরে দাঁড়িয়ে নিজেদের মাঠে আগামী আসরে শিরোপা জিততে মুখিয়ে থাকবে বলে মনে করেন কোচ রব ওয়াল্টার।

ফাইনালে ওঠার পথে দারুণ ক্রিকেট খেললেও রোববার শেষ পর্যন্ত ভারতের কাছে ৯৬ রানে হেরে যায় ব্ল্যাক ক্যাপস। এতে গত ১১ বছরে স্বল্প ওভারের বিশ্বকাপের চতুর্থ ফাইনালেও শিরোপা হাতছাড়া হলো তাদের।

ওয়াল্টার জানান, খেলোয়াড়দের পারফরম্যান্সে তিনি গর্বিত এবং ২০২৮ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে স্বল্প ওভারের প্রথম শিরোপা জয়ের তীব্র ইচ্ছা দলের মধ্যে আছে।

আহমেদাবাদ থেকে মঙ্গলবার দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ভিডিও কলে সাংবাদিকদের ওয়াল্টার বলেন, “এখানে সাফল্যের স্বাদ পাওয়ার পর শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হওয়ায় দলের মধ্যে আরও ক্ষুধা তৈরি হয়েছে।”

“২০২৮ বিশ্বকাপের দিকে তাকিয়ে আমরা আরও শক্তভাবে প্রস্তুতি নিতে চাই, বিশেষ করে যখন এটি আমাদের ঘরের মাঠের বিশ্বকাপ।”

“আমি মনে করি এই দলের বেশিরভাগ খেলোয়াড়ই ২০২৮ সালের দলে জায়গা পেতে কঠোর পরিশ্রম করবে এবং এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করবে।”

ফিন অ্যালেন ৩৩ বলে রেকর্ড সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালে ৯ উইকেটের জয় ছিল টুর্নামেন্টে নিউ জিল্যান্ডের বড় মুহূর্তগুলোর একটি। তবে ফাইনালের হার পুরো অভিযানে মিশ্র অনুভূতি রেখে গেছে বলে স্বীকার করেন ওয়াল্টার।

বিশ্বকাপের ফাইনালে ওঠা সব সময়ই গর্বের বিষয়। আমরা প্রয়োজনের সময় ভালো খেলেছি, কিন্তু ফাইনালে নিজেদের সেরা ক্রিকেট খেলতে না পারায় হতাশ।

এটা আসলে মিশ্র অনুভূতির মুহূর্ত, ফাইনালে ওঠার জন্য ভালো লাগা, কিন্তু টুর্নামেন্টের শেষ দিনে নিজেদের সেরাটা দিতে না পারার হতাশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়