শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৫:৫১ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তা‌মিম ইকবাল যে যোগ্যতায় বিসিবি সভাপতি হতে চান

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকে‌টের এক সম‌য়ের তু‌খোড় ব‌্যাটসম‌্যান তা‌মিম ইকবাল খান এখন পুরোপুরি সংগঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াই করার কথা জানিয়েছিলেন তিনি। শেষ দিকে নিজেকে সরিয়ে নিলেও সেই ইচ্ছে এখনও আছে তামিমের। সম্প্রতি ইউটিউবে সামিরস্ক্যানের পডকাস্টে ফের আলোচনায় আসেন তিনি।

পডকাস্টে বিসিবি সভাপতি হওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় তামিমকে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক খোলাখুলিই নিজের ইচ্ছের কথা জানান। বিসিবি সভাপতি হতে চান কি না, এমন প্রশ্নে তামিম জানান, সুযোগ থাকলে অবশ্যই হবেন। সভাপতি হওয়ার যোগ্যতা আছে কি না, এমন প্রশ্নেও নিজেকে যোগ্য ভাবেন সাবেক এই ওপেনার।

তামিম বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই। আমি মনে করি আছে (যোগ্যতা)। অবশ্যই মনে করি। আমার সামর্থ্য একজন সংগঠক হিসেবে। অভিজ্ঞতা, বয়স এগুলো সবকিছুর ওপরে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার। সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করেন আমার অনভিজ্ঞদের ওপর।

ছিলেন দেশসেরা ওপেনার, সেই পরিচয় ছাপিয়ে তামিম এখন অনেকটাই বিতর্কিত। সর্বশেষ বিসিবি নির্বাচনের আগে-পরে কম জল ঘোলা করেননি। পুরো বোর্ডকে একাধিকবার অবৈধও বলেছেন তামিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়