শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৩:০৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার টস জিতে বোলিংই নিল বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের মতো এবারও তিনি আগে বোলিংয়ের সিদ্ধান্ত বেছে নিলেন।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। খেলা শুরু দুপুর ২টা ১৫ মিনিটে। এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের লক্ষ‍্য নিয়ে মাঠে নামছে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দেওয়া বাংলাদেশ।

উইনিং কম্বিনেশন ধরে রেখে একাদশে কোনো বদল আনেনি স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে, সফরকারী পাকিস্তানের একাদশে বদল এসেছে একটি। লেগ স্পিনার আবরার আহমেদের জায়গায় একাদশে ফিরেছেন গতিময় পেসার হারিস রউফ।

টস জিতে মিরাজ বলেছেন, 'আমরা আগে বোলিং করতে চাই। কোনো পরিবর্তন নেই (একাদশে)।'

টসে হেরে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছেন, 'উইকেট দেখে ভালো মনে হচ্ছে। খেলোয়াড়রা তাদের (প্রথম ম্যাচে করা) ভুলগুলো জানে। আশা করি, তারা ঘুরে দাঁড়াবে।'

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়