শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার 

স্পোর্টস ডেস্ক : বন্ধ ছি‌লো ৫ বছর। আবারো জাতীয় ক্রীড়া পুরস্কার দিতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী জুন অথবা জুলাইয়ে মনোনীত ক্রীড়াবিদদের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া পুরস্কার তুলে দেবেন বলে জানা গে‌ছে।

লম্বা সময় ধরে বন্ধ দেশের ক্রীড়াঙ্গণের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’। ক্রীড়াঙ্গণের অসামান্য অবদান রাখার জন্য ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের দেওয়া হয় এই পুরস্কার। ১৯৭৬ সালে ক্রীড়াঙ্গনের রাষ্ট্রীয় এই খেতাব দেওয়া চালু করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

অনিয়মিত এই পুরস্কার সবশেষ দেওয়া হয়েছিল ২০২০ সালে। ক্রীড়া ক্ষেত্রের এই রষ্ট্রীয় পুরস্কার আবারো চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী জুন অথবা জুলাই মাসে এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে গণমাধ্যমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘২১, ২২, ২৩, ২৪ এবং ২৫; এই পাঁচ বছরে যারা জাতীয় পুরস্কারপ্রাপ্য হবেন তাদেরকে আগামী জুন-জুলাইয়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় পুরস্কার প্রদান করতে চাই। প্রতি বছরের পুরস্কার প্রতি বছর দিয়ে আমরা সে সম্মাননা জানাতে চাই।

জাতীয় ক্রীড়া পুরস্কারের বাছাই প্রক্রিয়ারও পরিবর্তন আনতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিগত সময়ে এ পুরস্কার দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব। যা আর দেখতে চান না বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক।
 
তিনি বলেন, ‘এই ক্রীড়া নীতিমালা এবং জাতীয় ক্রীড়া পুরস্কারের যে নীতিমালা রয়েছে, সেখানে পরিবর্তন আমরা পরিবর্তন আনতে চাই। সর্বজনস্বীকৃত একটি জাতীয় কমিটি করে যারা পুরস্কারের যোগ্য সঠিকভাবে তাদের মূল্যায়ন করতে চাই।’
 
এদিকে, বয়সভিত্তিক পর্যায়ে খেলাধুলা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা চালু করতে যাচ্ছে সরকার। আগামী ৩০ এপ্রিল যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবল-ক্রিকেটসহ সাতটি ইভেন্টকে বাছাই করে আমরা নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১২ থেকে ১৪ বছরের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আগামী ৩০ এপ্রিল আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী সেটির উদ্বোধন করবেন। এছাড়া গেল ছয় মাসে ব্যক্তিগত ও দলীয় ভাবে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পদকজয়ীদের আগামী ২৯ মার্চ সম্মাননা প্রধান করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়