শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৯:৩২ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল 

স্পোর্টস ডেস্ক : দল বদলের বাজারে টাকার বস্তা নিয়ে নেমেছিল লিভারপুল। ইউরোপীয় ফুটবল ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি অর্থ খরচ করার রেকর্ড ভেঙে দিয়ে বেশ ক’জন তারকা ফুটবলারদে দলে ভেড়ায় অল রেডরা। তবে বিপুল পরিমান এই অর্থ খরচের ফল পাচ্ছে না ইংলিশ জায়ান্ট ক্লাবটি। উল্টো পরিসংখ্যান বলছে লিভারপুলের নখ-দন্তহীন আক্রমণভাগ প্রিমিয়ার লিগের সবচেয়ে বাজে!

প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লিভারপুল। এরমধ্যে ১৮টি ম্যাচে জয়, নয়টিতে হার এবং ছয়টি ড্র করেছে আর্নে স্লটের দল। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত মোহাম্মদ সালাহরা গোল দিয়েছে গোল করেছে ৪৮টি বিপরীতে হজম করেছে ৩৯টি। --- টি স্পোর্টস

শট নেওয়ায় অবশ্য বেশ এগিয়ে আছে লিভারপুল। প্রিমিয়ার লিগে এ মৌসুমে কেবল ৪৫৭ শট নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডই এগিয়ে আছে অ্যান ফিল্ডের ক্লাবটি। তবে মোহাম্মদ সালাহ-হুগো একিতিকেদের অধিকাংশ শটই যে লক্ষ্যহীন। 

প্রতিপক্ষের গোলকিপারদের তেমন কোনো বিপদেই ফেলতে পারছে না লিভারপুলের আক্রমনভাগ। লিগে ২০ দলের মধ্যে লক্ষ্যে শট রাখায় তাদের অবস্থান সাতে। এমনকি ক্লাবটির মোট শটের মাত্র ২৮.৭ শতাংশ লক্ষ্যে ছিল— এই সূচকে তারা শেষ থেকে চারে অবস্থান করছে। লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে কেবল ফুলহাম, নটিংহাম ও এভার্টন। 

প্রতিপক্ষের বক্সে বল স্পর্শের সংখ্যায় লিভারপুলের চেয়ে এগিয়ে আছে শুধু আর্সেনাল। আর বল দখলের পরিসংখ্যানে পুরো লিগে তাদের চেয়ে এগিয়ে নেই কোনো দল। সুযোগ তৈরির পরিসংখ্যানে ব্যক্তিগতভাবে দমিনিক সোবস্লাই, ফ্লোরিয়ান ভির্টজ, মোহাম্মদ সালাহ এবং কোডি গাকপো—এই চারজনই শীর্ষ ১২–এর মধ্যে আছেন। শীর্ষ ১৫–এ অন্য কোনো ক্লাবের দুইজনের বেশি খেলোয়াড় নেই।

লিভারপুলের আসল সমস্যা স্পষ্ট। বল দখল, শট নেওয়া, প্রতিপক্ষের বক্সে আধিপত্য সবকিছুতে দাপট দেখানোর পরও গোল করার আসল কাজটাই করতে পারছে না স্লটের শিষ্যরা। প্রতি ম্যাচে নিয়মিত গোলের সুযোগ তৈরি করার পরও জালে বল পাঠাতে ব্যর্থ হচ্ছে ক্লাবটি।

মূল কথা হলো, ‘রেডস’রা যখন লক্ষ্যভেদী শট নিতে পারে, তখন তাদের গোল করার হার প্রিমিয়ার লিগের সবচেয়ে কার্যকর আক্রমণভাগগুলোর মতোই। সমস্যা হলো, তাদের অনেক শটই প্রতিপক্ষের গোলরক্ষককে তেমন পরীক্ষা নিতে পারছে না। আর এত বেশি বল দখলে রাখার পরও তারা পর্যাপ্ত গোলের সুযোগ তৈরি করতে পারছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়