শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৬:৫০ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় দলে ফিরতে সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যে‌তে চান সাব্বির রহমান

স্পোর্টস ডেস্ক : মারকু‌টে ব‌্যাটার সাব্বির রহমান দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। সবশেষ ২০২২ সালে লাল-সবুজের জার্সিতে খেলেছেন ডানহাতি এ ব্যাটার। ক্রাইস্টচার্চে সেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর সাব্বিরকে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। 

 তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও আশা ছাড়েননি সাব্বির। চেষ্টা চালিয়ে যাচ্ছেন হারানো জায়গা ফিরে পাওয়ার। সেইসাথে সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডানহাতি এ ব্যাটার।

জাতীয় দলের ফেরার মঞ্চ হিসেবে নিয়মিত ঘরোয়া লিগে খেলছেন সাব্বির। খুব বেশি যে আহামরি পারফর্ম করছেন ব্যাপারটা তেমনও নয়। তবে সাব্বিরের যে পারফরম্যান্স তাকে খারাপ বলারও উপায় নেই। অনেকবারই একা হাতে জিতিয়েছেন ম্যাচ। জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠলেও, শেষ পর্যন্ত আর তা হয়নি। -- ডেই‌লি ক্রিকেট

 সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে সাব্বির লিখেছেন, ‘আমাকে বেশিরভাগ মানুষ একটা প্রশ্ন করে যে আমি কবে জাতীয় দলে খেলব অথবা কবে ঢুকব। তো আমার উত্তর হয় আল্লাহ-পাক যেদিন হুকুম দেবেন, সেদিন ইনশা-আল্লাহ। আমার যুদ্ধ সমস্ত সিস্টেমের সঙ্গে, যা আমি শেষ ৩/৪ বছর ধরে করছি এবং আমি করে যাব ইনশা-আল্লাহ। সবাই আমার জন্য দুয়া করবেন, ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।

 সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন সাব্বির। বড় ইনিংস খেলতে না পারলেও বেশ কয়েকটা ক্যামিও ছিল তার ব্যাটে। এরপর বিসিএলে সাব্বির খেলেছেন উত্তরাঞ্চলের হয়ে। সেখানে ছিল একটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়