শিরোনাম
◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ১১:৫০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

স্বাগ‌তিক সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবার ভা‌লো কিছু হবে, বললেন শমিত

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ জয়ে রঙিন হলে গ্রুপ পর্বে দ্বিতীয়স্থানে থাকার সুযোগ তৈরি হবে লাল-সবুজ দলের। বহুল কাঙ্ক্ষিত এই ম্যাচের আগে নিজের ইচ্ছা, উচ্চাশা এবং দলের কন্ডিশন জানিয়েছেন জাতীয় দলের কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। 

গত সপ্তাহে ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ। সেই তাজা ক্ষত নিয়েই সিঙ্গাপুরে জামাল ভূঁইয়া বিগ্রেড। তবে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী সমর্থকরা মাঠের অনুশীলনে গিয়ে ফুটবলারদের নানাভাবে উজ্জীবিত করে যাচ্ছেন। বিষয়টি বেশ কার্যকরী বলে জানিয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার সমিত।  রোববার বাফুফের ভিডিও বার্তায় সমিত বলেছেন, ‘বাংলাদেশিরা সিঙ্গাপুরে আছে, যারা আমাদের সমর্থন করতে আসছে, এটা খুব ভালো লাগে। আমার মনে হয় এটা সবার মুড একটু লিফট করে, একটু এনার্জি দেয় আরও। আর একটু প্রেরণা দেয় ওই ম্যাচ জিততে, যা মঙ্গলবার হবে।’  

ভিয়েতনামের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে প্রতিরোধের চেষ্টা করেও শোধ নেওয়া হয়ে ওঠেনি সমিতদের। এ ম্যাচ নিয়ে জাতীয় দলের প্লে মেকার বলেছেন, ‘এখন একটু আশ্বস্ত হয়েছি। দুই-তিন দিন হয়েছে একটু স্থির হয়েছি। সবার একটু মন খারাপ ছিল আগের ম্যাচ যেভাবে হয়েছে। এখন দৃষ্টি সামনের ম্যাচে। আশা করছি একটা ভালো পারফরম্যান্স করতে পারব। আর এখন অনুশীলন শুরু করেছি, যেন ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, ম্যাচ জিততে পারি। অন্তত পয়েন্ট নিতে পারি।

জাতীয় দলে খেলা চাপের কিনা এর উত্তরে সমিত বলেছেন, ‘প্রেসার যদি সত্যি বলতে বলা হয়, ওরকম প্রেসার আমরা চিন্তা করছি না। আমরা শুধু খেলি। আমরা হৃদয় ও কাজেমকে মিস করেছি। আর যারা আসে নাই- রাকিব আর তপু... একসময় হয়তো হামজা, আমি খেলতে পারবো না যদি চোটগ্রস্ত হই। তখন কী হবে... পরে যারা আসবে দেখতে হবে কেমন পারফরম্যান্স করে। ফুটবল ১১ জন নয়, পুরো দলের খেলা। সেভাবে দল উন্নতি করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়