শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ১২:১১ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি করে ড্র ও হার এবং এক জয়ে এশিয়ান কাপ স্বপ্ন আগেই ভেস্তে গেছে জামাল ভূঁইয়াদের। এখনও গ্রুপের দ্বিতীয় হয়ে যাত্রা শেষ করার সুবর্ণ সুযোগ রয়েছে লাল-সবুজ দলের।

র‌্যাঙ্কিং ও শক্তিসামর্থ্যে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকায় শেষটা সুন্দরের সুযোগ খুব একটা নেই হাভিয়ের কাবরেরার দলের। তারপরও আশাহত নন বাংলাদেশ অধিনায়ক জামাল। মঙ্গলবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার ম্যাচের আগে আশার বাণী শুনিয়েছেন তিনি।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা যদি মঙ্গলবার ৩ পয়েন্ট অর্জন করি তবে ইতিহাস গড়তে পারব। বাংলাদেশ দলের জন্য আট পয়েন্ট পাওয়া হবে অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। আমরা টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করতে চেয়েছিলাম, (কিন্তু পারিনি) । একই সঙ্গে আমার মনে হয়, আমরা খুব ভালো পারফর্ম করেছি এবং আগামীকাল আমাদের সামনে আরও একটি কাজ বাকি আছে। আমি মনে করি আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়