শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইএসপিএন এর প্রতি‌বেদন, ফুটব‌লে বাংলাদেশের দ্রুত উন্নতি দেখছেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে মাঠে নামেন, তখন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর এক বছর পার হলো কেবল। জাতীয় দলের হয়ে দলগত সাফল্য এখনও না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন তিনি। এশিয়ান কাপের বাছাইপর্বের অভিযান শেষে লেস্টার সিটির এই মিডফিল্ডার জানিয়েছেন, দল হিসেবে দ্রুত উন্নতি করছে বাংলাদেশ।

গত মঙ্গলবার সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। লড়াই করেও স্বাগতিকদের কাছে ১-০ গোলে হারে তারা। মূলপর্বে উঠতে না পারলেও বাংলাদেশের জার্সিতে কাটানো প্রথম বছর থেকে আর বেশি কিছু চাওয়ার ছিল না বলে ইএসপিএনকে এক সাক্ষাৎকারে জানান হামজা।

এটি অসাধারণ। অসাধারণ। সত্যি বলতে, এটি আমার করা সেরা কাজ। আমি এর চেয়ে ভিন্নভাবে এটি হওয়ার আশা করতে পারতাম না।

এটা বড় একটি অগ্রগতি। আমি মনে করি, এই এক বছরে আমরা দল হিসেবে অনেক উন্নতি করেছি।

বাছাইপর্বের পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়ে দল আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদী ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

“সবাই হতাশ কিন্তু আমি নিশ্চিত, আমরা যখন আমাদের ক্লিপগুলো আবার দেখব এবং বিষয়টি নিয়ে ভাবব, আমরা দেখব যে আমরা কতটা ভালো দলে পরিণত হয়েছি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ নম্বরে। অন্যদিকে এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত (১৩৬), সিঙ্গাপুর (১৪৭) ও হংকং (১৫৫) বেশ এগিয়ে ছিল। কিন্তু কোনো ম্যাচেই এক গোলের বেশি ব্যবধানে হারেনি হাভিয়ের কাবরেরার দল।

তাই র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবধান যতটা মানুষ যতটা মনে করে ততটা নয় বলে মনের করেন হামজা।

মায়ের সূত্রে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার সুযোগ পাওয়া হামজা এক সময় খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর লাল-সবুজের জার্সিতে খেলার দরজা খুলে যায় তার। এরপর গত বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয় এই মিডফিল্ডারের।

পরবর্তী ১২ মাসে বাংলাদেশ যে ১০টি ম্যাচ খেলেছে, তার ৯টিতেই খেলেন হামজা। কেবল চোটের কারণে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এছাড়া প্রতিটি ম্যাচেই পুরো সময় মাঠে ছিলেন তিনি। এরই মধ্যে জাতীয় দলের হয়ে করেছেন ৪টি গোলও।

হামজার আগমনে দলের পারফরম্যান্সে কতটা বদলে গেছে তা বোঝা যায় এশিয়ান কাপের বাছাইপর্বে দলের পারফরম্যান্সে। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তিন নম্বরে থেকে আসর শেষ করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয় পায় ২২ বছর পর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়