শিরোনাম

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:৩০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ ছাড়লেন শানিয়ান তানিম ও মেহরাব আলম। এ নিয়ে মোট ছয়জন পরিচালক দায়িত্ব ছাড়লেন।

গত বিসিবি নির্বাচনে পরিচালক হন শানিয়ান ও মেহরাব। দুজনেই প্রথমবারের মতো এসেছিলেন দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বে। তবে বেশিদিন থাকা হলো না তাদের।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন শানিয়ান ও মেহরব। তবে দুজনের পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।

এদিন পদত্যাগ করেছেন বিসিবির আরেক পরিচালক ফাইয়াজুর রহমান মিতু। তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছেন।

এদিকে শনিবার হয়েছে বোর্ড মিটিং। সভায় বিভিন্ন বিষয় নিয়ে হয়েছে আলোচনা। অসুস্থতার কারণে অনলাইনে যোগ দিয়েছিলেন ফারুক আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়